সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি হবিগঞ্জ বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম সিলেট হাম ও হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু সিলেট পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭১ সিলেট চোরাই পণ্য বালুর ট্রাক ও প্রাইভেট কারসহ আটক ১ সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪ প্রতিদিন রাতে গরম দুধের সঙ্গে খেজুর খেলে মিলবে যেসব উপকার ৪০ বছর পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান

সিলেট-২ বিশ্বনাথ-ওসমানীনগর আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে আবরার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৫:১৫ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ১০৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ বিশ্বনাথ-ওসমানীনগর আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন নিখোঁজ বিএনপি নেতা ও সাবেক সাংসদ এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদির লুনা।

আগের তিক্ত অভিজ্ঞতার কারণে এবার তার ছেলে আবরার ইলিয়াস অর্ণবও স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে সিলেটের বিটার্নিং কর্মকর্তার কাছে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী হিসাবে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন লুনা।

পরে আবার বিকালে বিশ্বনাথে ফিরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে প্রতিকী মনোনয়নপত্র জমা দেন তিনি।

লুনা বিএনপি চেয়ারপার্সনের উপদেস্টা মন্ডলীর সদস্য। এসময়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইলিয়াসপুত্র ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব।

এর আগে ২০১৮ সালের সংসদ নির্বাচনেও তিনি সিলেট-২ আসন থেকে নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কিন্তু সেবার বাছাইয়ে তার প্রার্থীতা বাতিল হয়েছিল।

সেই তিক্ত অভিজ্ঞতার কথা মনে রেখে এবার তাই ছেলে আবরার ইলিয়াস অর্ণব স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট-২ বিশ্বনাথ-ওসমানীনগর আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে আবরার

আপডেট সময় : ০৪:০৫:১৫ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫