সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি হবিগঞ্জ বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম সিলেট হাম ও হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু সিলেট পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭১ সিলেট চোরাই পণ্য বালুর ট্রাক ও প্রাইভেট কারসহ আটক ১ সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪ প্রতিদিন রাতে গরম দুধের সঙ্গে খেজুর খেলে মিলবে যেসব উপকার ৪০ বছর পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান

মনোনয়নপত্র জমা দিলেন সিলেট-৪ আসনে জাতীয় পার্টির এমপি প্রার্থী ডালিম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৯:২০ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ১০৫ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি

দলীয় নেতাকর্মী ও এলাকার মুরব্বীদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন সিলেট-৪ আসনে জাতীয়পার্টির এমপি প্রার্থী মুজিবুর রহমান ডালিম।

সোমবার দুপুরে সিলেটের জৈন্তাপুর উপজেলার পরিষদে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও গোলাম মোস্তফার কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

এ সময় তার সঙ্গে আসনের জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া জৈন্তাপুরের স্থানীয় মুরব্বীরাও মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র দাখিলের পর সাংবাদিকদের জাতীয়পার্টির প্রার্থী মুজিবুর রহমান ডালিম জানিয়েছেন- সিলেট-৪ আসনটি সবক্ষেত্রেই অবহেলিত। বিগত সরকারের সময় গুটি কয়েক মানুষের অবাধ লুটপাটের কারনে উন্নয়ন কর্মকাণ্ডে এলাকা পিছিয়ে ছিলো। বিশেষ করে এখনো যোগাযোগ ব্যবস্থায় পিছিয়ে আছে গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জের মানুষ।

এ আসনের মানুষের মুখে হাসি ফুটাতে প্রার্থী হয়েছেন জানিয়ে ডালিম বলেন- আসনের মানুষ একটি উৎসবমুখোর নির্বাচনের জন্য অপেক্ষায় রয়েছেন। মানুষ যাতে নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোট দিতে পারে নির্বাচন কমিশনের তরফ থেকে সে ব্যবস্থা করে দিতে হবে। এছাড়া যোগাযোগ বিচ্ছিন্ন এলাকাগুলোতে ভোটারদের কেন্দ্রে নিয়ে আসতে কিছু কিছু এলাকায় সড়ক ও সেতু মেরামত করতে হবে বলে জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- জৈন্তাপুর উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি কমান্ডার আব্দুন নূর, সাধারণ  সম্পাদক বুরহান উদ্দিন কোম্পানীগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত  সভাপতি মো: আনোয়ার হোসেইন, সাধারণ সম্পাদক হাজি হাফিজুর রহমান, উত্তর রনিখাই ইউনিয়ন সভাপতি মোস্তফা মিয়া দক্ষিন সভাপতি নুরুল হক, গোয়াইনঘাটের সাধারণ সম্পাদক সোলেমান আহমদ, জেলা ছাত্র সমাজ নেতা সাজ্জাদুর রহমান সাজ্জাদ, উপজেলা ছাত্র সমাজ সাধারণ সম্পাদক রাজু আহমদ, সহ সভাপতি জামাল উদ্দিন, সহ সভাপতি  সোহেল আহমেদ. যুগ্ম সাংগঠনিক সম্পাদক হেলাল আহমেদ, কৃষি বিষয়ক সম্পাদক নাজিম উদ্দীন, আলীরনগাও ইউনিয়নের সভাপতি শহিদ আহমদ, জৈন্তাপুর ফতেহপুর ইউনিয়ন সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ও উপজেলা যুগ্ম সাংগঠনিক সম্পাদক হাজি জালাল উদ্দিন, উপজেলা সহসভাপতি আব্দুল  মুতলিব সাদু মিয়া, সহ সভাপতি আরব আলী, যুব সংহতি সভাপতি আব্দুর রহমান, সহ সভাপতি সইদুল ইসলাম, সাংগঠনিক সাইদুল্লাহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মনোনয়নপত্র জমা দিলেন সিলেট-৪ আসনে জাতীয় পার্টির এমপি প্রার্থী ডালিম

আপডেট সময় : ০৩:৪৯:২০ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫