সংবাদ শিরোনাম ::
সিলেটের ভার্থখলা থেকে পেশাদার মাদক ব্যবসায়ী রাজিব গ্রেপ্তার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:২৪:৪১ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ১৮৬ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :
সিলেটের ভার্থখলা থেকে রাজিব আহমদ (২৭) নামক এক যুবক কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি পেশাদার মাদক ব্যবসায়ী বলে অভিযোগ পুলিশের।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ভার্থখলা কিনব্রিজের দক্ষিণ প্রান্ত থেকে তাকে গ্রেপ্তার করে দক্ষিণ সুরমা থানাপুলিশ।
রাজিব ঝালোপাড়া স্বপ্নশিখা-৮৫নং বাসার মো. রফিক মিয়া ও নয়ন তারা বেগমের ছেলে।
তাকে ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দক্ষিণ সুরমা থানায় মামলা (নং ২৮/২৯/১২/২৫) দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।






















