সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

সিলেট জৈন্তাপুরে ১৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ ২০৮ বার পড়া হয়েছে

জৈন্তাপুর প্রতিনিধি :

সিলেটের জৈন্তাপুরে অভিযান চালিয়ে ১৫২ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২২ ডিসেম্বর) রাত ১১টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাজন চন্দ্র দেবের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স উপজেলার ৪নং দরবস্ত ইউনিয়নের অন্তর্ভুক্ত দরবস্ত বাজারস্থ হাজী মহসিন কমপ্লেক্সের নিচতলার পশ্চিম পাশের ২ নম্বর দোকানে অভিযানটি পরিচালনা করে।

গ্রেপ্তারকৃতরা হলেন— জৈন্তাপুরের ফান্দু গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে আব্দুল জব্বার (২৮), রামপ্রসাদ গ্রামের মৃত কয়ছলের ছেলে জিসান (২০) ও গোয়াইনঘাট উপজেলার লাউবিল জুলাই গ্রামের আব্দুল মোছাব্বিরের ছেলে মারুফ আহমদ (২৬)।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা। তিনি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেছে পুলিশ। মঙ্গলবার পুলিশ পাহারায় তাদেরকে আদালতে সোপর্দ করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন। মাদকদ্রব্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট জৈন্তাপুরে ১৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

আপডেট সময় : ১২:০৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫