সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

জৈন্তাপুরে দুটি টুরিস্ট বাস হতে ভারতীয় কম্বল জব্দ, গ্রেপ্তার -১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৫:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ ২১৯ বার পড়া হয়েছে

জৈন্তাপুর প্রতিনিধি :

জৈন্তাপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। 

এ সময় অভিযানে দুটি যাত্রীবাহী টুরিস্ট  বাস থেকে মোট ২১৭ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়। এর মধ্যে একটি বাস থেকে একজন চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে এবং অপর একটি বাস থেকে উদ্ধারকৃত কম্বলের মালিক পালিয়ে গেলেও তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ১৯শে ডিসেম্বর ২০২৫ খ্রি. তারিখ সন্ধ্যা ৭টা ৫ মিনিটে জৈন্তাপুর মডেল থানা সংলগ্ন তামাবিল মহাসড়কে বিশেষ অভিযান চালায় মডেল থানা পুলিশ।

এ সময় অভিযান চলাকালে ঢাকা মেট্রো-ব-১৫-৪৮৫৭ নাম্বারের ইকরা পরিবহন বাস তল্লাশি করে ১১০ পিস ভারতীয় কম্বলসহ আবুল বাশার (৩৬) কে আটক করে পুলিশ। তিনি  নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার ভুইগড় কুতুবপুর গ্রামের আব্দুস সাত্তার হাওলাদারের পুত্র।  

একই সময় মনোহরদী পরিবহনের একটি (ঢাকা মেট্রো-ব-১৫-১৪৪২) বাস তল্লাশি করে আরও ১০৭ পিস ভারতীয় কম্বল জব্দ করা হয়। তবে অভিযানের সময় কম্বলের প্রকৃত মালিক কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে তার নাম ও ঠিকানা সংগ্রহ করে পলাতক আসামি হিসেবে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান,  জব্দকৃত ২১৭ পিস ভারতীয় কম্বল পৃথক পৃথক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।  শনিবার আটক হওয়া আসামিকে পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান। 

তিনি আরো বলেন , সীমান্তবর্তী এলাকায় চোরাচালান রোধে জৈন্তাপুর মডেল  থানা পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জৈন্তাপুরে দুটি টুরিস্ট বাস হতে ভারতীয় কম্বল জব্দ, গ্রেপ্তার -১

আপডেট সময় : ১১:৩৫:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫