সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

জৈন্তাপুরে পরিবেশ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান-

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০১:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ ১৬২ বার পড়া হয়েছে

জৈন্তাপুর প্রতিনিধি :

সিলেটের জৈন্তাপুর উপজেলায় পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় হরিপুরের উমনপুর এলাকায় ভোররাতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ মাটি কাটার দায়ে এক ডাম্পার চালককে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রাণী দেবের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, পাহাড় কাটার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হলে সংশ্লিষ্টরা পালিয়ে যায়। তবে অন্য একটি স্থানে অবৈধভাবে মাটি কাটার সময় চালককে হাতেনাতে আটক করা হয়।

পূর্বে একাধিকবার সতর্ক করা সত্ত্বেও আইন অমান্য করায় তাকে দণ্ড দেওয়া হয়। এ বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে পরিবেশ অধিদপ্তরে প্রতিবেদন পাঠানো হয়েছে এবং নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

অভিযান সম্পর্কে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রাণী দেব বলেন, আইনের দৃষ্টিতে সবাই সমান। পরিবেশ ধ্বংসকারী কাউকেই ছাড় দেওয়া হবে না। তবে নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয় সেদিকেও আমরা সতর্ক রয়েছি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষা করা প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। অবৈধভাবে পাহাড়, বালু বা মাটি কাটার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না-সে যত প্রভাবশালীই হোক। নির্বাচনী দায়িত্বের পাশাপাশি এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
 
তিনি আরও বলেন, স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন জনগণ ঐক্যবদ্ধ হলে পরিবেশ ধ্বংসকারী চক্রের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং তদবির বা সুপারিশকারীকেও আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জৈন্তাপুরে পরিবেশ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান-

আপডেট সময় : ০৩:০১:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫