সিলেটে বিজয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপিত
- আপডেট সময় : ০৮:৩০:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ ১৫৮ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :
বিজয় দিবসকে কেন্দ্র উৎসবের আমেজে নানা আয়োজনের মধ্যে দিয়ে সিলেটে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস। দিবসকে কেন্দ্র করে রাজনৈতিক, সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করছে।
সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে শহীদ মিনারে ফুল হাতে নিয়ে শহীদদের শ্রদ্ধা জানাতে জড়ো হন হাজার হাজার মানুষ। একই সাথে স্মৃতিস্তম্ভে ফুল দিতে আসেন বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।
এদিকে সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্দেশনা দিয়েছেন, বিজয় দিবস উপলক্ষ্যে সিলেটের সকল ব্যবসায়ী সংগঠন, বহুতল মার্কেট, বাজার এবং বাণিজ্যিক ভবন সকাল ৬টায় জাতীয় পতাকা উত্তোলন করার নির্দেশনা দেয়া হয়েছে।সবাই মিলে এক মোহনায়- স্মৃতিস্তম্ভে ফুল দিতে আসা মানুষের কারো হাতে ব্যানার, কারো হাতে প্ল্যাকার্ড, আবার কারো হাতে ছিল লাল-সবুজ পতাকা।























