সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি হবিগঞ্জ বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম সিলেট হাম ও হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু সিলেট পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭১ সিলেট চোরাই পণ্য বালুর ট্রাক ও প্রাইভেট কারসহ আটক ১ সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪ প্রতিদিন রাতে গরম দুধের সঙ্গে খেজুর খেলে মিলবে যেসব উপকার ৪০ বছর পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে কর আইনজীবী সমিতির আলোচনা সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৬:০৫ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ ৯৭ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১২টায় নগরীর মেন্দিবাগস্থ সমিতির বার হলরুমে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আয়কর আইনজীবী সিরাজুল হুসেন আহমদ আলমগীর।

সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান শিপু অ্যাডভোকেটের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সমিতির সহসভাপতি অ্যাডভোকেট মো. সফিকুল ইসলাম, সাবেক সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, মো. আবুল ফজল অ্যাডভোকেট, সমিতির সদস্য বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক, হাছনু চৌধুরী, অ্যাডভোকেট সমর বিজয় সী শেখর, মোহাম্মদ আব্দুল আলীম পাঠান অ্যাডভোকেট, স্বপন কুমার চৌধুরী অ্যাডভোকেট, মো. আজিজুর রহমান অ্যাডভোকেট, আয়কর আইনজীবী সৈয়দ আব্দুল হামিদ, মওদুদ আহমদ, সুব্রত কুমার রায় অ্যাডভোকেট, এ. এস. এম. মুবিনুল হক শাহিন অ্যাডভোকেট, মো. মাজহারুল হক, আয়কর আইনজীবী মো. আব্দুল্লাহ আল মাহবুব, আয়কর আইনজীবী দেবর্ষী চৌধুরী দীপ প্রমুখ।

আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আয়কর আইনজীবী সৈয়দ আব্দুল হামিদ এবং গীতা পাঠ করেন আয়কর আইনজীবী কবিন্দ্র কুমার দাস।

সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে দেশকে মেধাশূন্য করার অপচেষ্টা চালানো হয়েছিল। তবে তাঁদের আত্মত্যাগ বৃথা যায়নি। মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের মধ্য দিয়ে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে।

বক্তারা আরও বলেন, মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতা, আত্মমর্যাদা ও জাতীয় চেতনাকে ধারণ করার অনন্য অনুপ্রেরণা। শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আইন পেশায় সততা, ন্যায়বিচার ও পেশাগত দায়িত্ববোধের সঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে স্বাধীনতার অর্জনকে সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান তাঁরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে কর আইনজীবী সমিতির আলোচনা সভা

আপডেট সময় : ০৬:৩৬:০৫ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫