শাহ আরেফিন টিলায় পুলিশের অভিযানে ৩টি ট্রাক্টর আটক
- আপডেট সময় : ০৩:০৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫ ১১৯ বার পড়া হয়েছে
কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলার পাথরনহ ৩টি ট্রাক্টর আটক করেছে পুলিশ।সোমবার দিবাগত রাত ২টায় কোম্পানীগঞ্জ থানার এসআই আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, শাহ আরেফিন টিলা থেকে পাথর উত্তোলনের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে নোয়াগাঁও মাদ্রাসার সামন থেকে লাল পাথর ও বালু বুঝাই ৩টি ট্রাক্টর আটক করে ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান জানান, শাহ আরেফিনের মাজার থেকে পাথর উত্তোলন করে পরিবহনের খবর পেয়ে আমরা অভিযান পরিচালনা করি। এসময় পাথর বালু পরিবহনের সাথে জড়িত থাকায় ৩টি ট্রাক্টর আটক করা হয়েছে। ট্রাক্টরগুলোর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরো বলেন, শাহ আরেফিন টিলা থেকে পাথর উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।






















