সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

সিলেটে জৈন্তাপুরে ভারতীয় শাড়ি ও লেহেঙ্গাসহ আটক ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫ ১০৩ বার পড়া হয়েছে

 জৈন্তাপুর প্রতিনিধি :

সিলেটের জৈন্তাপুর উপজেলার লামনিগ্রাম এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করেছে বিজিবি ও পুলিশ। অভিযানে বেশ কিছু ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত সোয়া ৩টার দিকে জৈন্তাপুর মডেল থানার পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর একটি যৌথ আভিযানিক দল কর্তৃক পরিচালিত ওই অভিযানে মনজুরুল ইসলাম (৩২) ও রেজাউল করিম (২২) নামের দুই সহোদরকে আটক করা হয়। তাদের পিতার নাম সিরাজুল ইসলাম এবং তারা জৈন্তাপুর থানাধীন লামনি গ্রামের বাসিন্দা। 

অভিযানকালে মনজুরুল ইসলামের বসতঘর তল্লাশি করে ২৪ পিস ভারতীয় শাড়ি এবং ৬ পিস ভারতীয় লেহেঙ্গা জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭২ হাজার টাকা। 

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা। তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদেরকে পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে জৈন্তাপুরে ভারতীয় শাড়ি ও লেহেঙ্গাসহ আটক ২

আপডেট সময় : ১১:৫৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫