সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

জৈন্তাপুর ও জকিগঞ্জ পৃথক অভিযান চালিয়ে-ভারতীয় পণ্যসহ আটক ৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৫:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫ ৬৭ বার পড়া হয়েছে

 জৈন্তাপুর প্রতিনিধি :

সিলেটের জকিগঞ্জ ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় ইয়াবা, শাড়ি, লেহেঙ্গা ও কম্বলসহ পাঁচজনকে আটক করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)। অভিযানে জব্দকৃত পণ্যের সিজারমূল্য ৪ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি জানায়, সোমবার রাত ৯টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ উপজেলার লক্ষীবাজার বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত থেকে ৩০০ গজ ভেতরে বড়চালিয়া রহমত কমিউনিটি এলাকার পাকা সড়কে অভিযান চালায়। এ সময় তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১৮৫ পিস ভারতীয় ইয়াবা ও একটি অটোরিকশা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা ও অটোরিকশার সিজারমূল্য ধরা হয়েছে ২ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা।

অন্যদিকে, মঙ্গলবার ভোর রাত ৩টা ১৫ মিনিটে জৈন্তাপুর উপজেলার লামনী গ্রামে যৌথভাবে অভিযান চালায় জৈন্তাপুর বিওপির টহলদল ও জৈন্তাপুর থানার পুলিশ। এ অভিযানে দুইজনকে আটকসহ ২৪টি ভারতীয় শাড়ি ও ৬টি লেহেঙ্গা জব্দ করা হয়, যার সিজারমূল্য ১ লাখ ২ হাজার টাকা।

এ ছাড়া সোমবার জৈন্তাপুর বিওপি’র আরেকটি টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০টি ভারতীয় কম্বল জব্দ করে। এসব কম্বলের সিজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৮০ হাজার টাকা।

জব্দকৃত ইয়াবা, অটোরিকশা, শাড়ি ও লেহেঙ্গা সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং অন্যান্য মালামাল কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. জুবায়ের আনোয়ার, পিএসসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জৈন্তাপুর ও জকিগঞ্জ পৃথক অভিযান চালিয়ে-ভারতীয় পণ্যসহ আটক ৫

আপডেট সময় : ১১:৫৫:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫