সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

সিলেটে ময়লার ভাগাড়ে দেশীয় অস্ত্র উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০২:২২ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫ ৮৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :

সিলেটে পরিত্যক্ত অবস্থায় পিস্তল সদৃশ দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-৯। এ নিয়ে গত ৫ আগস্ট ২০২৪ থেকে এখন পর্যন্ত র‌্যাব-৯ সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় অভিযান চালিয়ে ২৫টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন, ৩৩৫৫ গ্রাম বিস্ফোরক, ১৮টি ডেটোনেটর, একটি সাউন্ড গ্রেনেড এবং আটটি এয়ারগানসহ বিপুল পরিমাণ এয়ারগানের গুলি উদ্ধার করেছে সংস্থাটি।

র‌্যাব জানায়, শনিবার দিবাগত রাত (২৯ নভেম্বর) প্রায় আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সদর কোম্পানির একটি আভিযানিক দল জৈন্তাপুর থানার লক্ষীপ্রসাদ ফেরিঘাট এলাকার রশিদ ফিল্ড খেলার মাঠ সংলগ্ন একটি ক্লাবঘরের বারান্দায় অভিযান চালায়। সেখানে আবর্জনার স্তুপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তল সদৃশ দেশীয়ভাবে তৈরি দুটি অস্ত্র উদ্ধার করা হয়।

র‌্যাব বলছে, প্রাথমিক পর্যায়ে ধারণা করা হচ্ছে এগুলো নাশকতার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল।

উদ্ধার করা দেশীয় অস্ত্র দুটি জিডি মূলে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-৯ জানিয়েছে। সংস্থাটি আরও জানায়, সিলেট অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে ময়লার ভাগাড়ে দেশীয় অস্ত্র উদ্ধার

আপডেট সময় : ০১:০২:২২ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫