সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি হবিগঞ্জ বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম সিলেট হাম ও হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু সিলেট পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭১ সিলেট চোরাই পণ্য বালুর ট্রাক ও প্রাইভেট কারসহ আটক ১ সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪ প্রতিদিন রাতে গরম দুধের সঙ্গে খেজুর খেলে মিলবে যেসব উপকার ৪০ বছর পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান

সিলেট গোলাপগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৯:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ৫১ বার পড়া হয়েছে

গোলাপগঞ্জ প্রতিনিধি :

সিলেটের গোলাপগঞ্জে দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। র‌্যাব সদস্যদের দাবি তাদের কাছে বিপুল পরিমাণ ইয়াবা পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) র‌্যাব-৯ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

র‌্যাব জানায়, বুধবার সন্ধ্যায় গোলাপগঞ্জ থানার শ্রীরামপুর বাইপাস এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এসময় স্থানীয় চৌধুরী বাজার এলাকায় চেকপোস্ট স্থাপন করে একটি সিএনজি চালিত অটোরিকশাকে থামতে সংকেত দেন র‌্যাব সদস্যরা। এসময় গাড়িটি থামিয়ে দুইজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।

পরে তল্লাশি চালিয়ে অটোরিকশাটির সিটের পিছন থেকে ব্যাগে মোড়ানো অবস্থায় ৩ হাজার ৮শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসব মাদকের আনুমানিক মূল্য প্রায় ১১ লাখ ৪০ হাজার টাকা বলে জানায় র‌্যাব।

আটককৃতরা হলেন, গোলাপগঞ্জ উপজেলার মধ্যম কানিশাইল এলাকার মৃত লুৎফর রহমানের পুত্র মো. সাইফুল ইসলাম (৪০) এবং একই উপজেলার উত্তর কানিশাইল এলাকার ফিরোজ আলীর পুত্র মো. নাজিম উদ্দিন (২৫)।

র‌্যাব-৯ এর গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে জানিয়েছে। 

তিনি জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট গোলাপগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার২

আপডেট সময় : ১১:০৯:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫