সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

এবার সিলেটের ব্যবসায়ীদের কঠোর হুঁশিয়ারি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৫:১৬ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ ৮৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

অবৈধ যানবাহন চালকদের পর ফুটপাত ও রাজপথ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছেন সিলেটের জেলা প্রশাসক।

এবার তিনি হুঁশিয়ারি দিয়েছেন সিলেটের ব্যবসায়ীদের। তবে সবাইকে নয়। যারা নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানের সামনের রাস্তা বা ফুটপাত দখল করবেন তাদের বিরুদ্ধে তার কঠোর অবস্থান।

রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় নগরীর জিন্দাবাজার এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

সিলেট মহানগরীর হকার সমস্যা যেমন অনেক পুরানো, তেমনি ছোটো ব্যবসায়ী বা দোকানদাররা অনেক সময় নিজের প্রতিষ্টানের সামনে পণ্যের পসরা সাজিয়ে বসেন। অবস্থা এমন হয় যে, পথচারিরা চলাচল করতে না পেরে রাজপথে নামতে বাধ্য হন।

সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলম এই ব্যবসায়ীদের বিরুদ্ধেই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি পরিস্কার বলেন, সিলেটের হকাররা আমাদের নির্দেশনা মেনে নিয়েছেন। আজ তারা আর রাজপথে বা কোথাও বসেন নি। এখন দোকান মালিকদেরও এ ব্যাপারে সচেতন হতে হবে। তারা নিজেদের দোকানের সামনের ফুটপাতে পসরা সাজাতে পারবেন না।

তিনি বলেন, নিজের পণ্য নিজের দোকানের ভেতরেই রাখতে হবে। কিছুতেই বাইরে বা ফুটপাতে পসরা সাজানো যাবেনা। সেটা করলে অবশ্যই আনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, কোনো ব্যবসায়ী যদি কোনো ভাসমান ব্যবসায়ী বা হকারকে নিজের দোকানের সামনে ব্যবসার জন্য বসতে দেন বা বসিয়ে নিজে ব্যবসা করেন তাহলেও আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব। আধ্যাত্মিক এই পূণ্যভূমি আমাদের সকলের। আমরা একটা সুন্দর এবং সবার জন্য বাসযোগ্য নগরী হিসাবে সিলেটকে দেখতে চাই।

এ কাজে সবার আন্তরিক সহযোগীতার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন সিলেট মহানগর পুলিশের কমিশনার মো. আব্দুল কুদ্দুছ পিপিএম, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা-ই রাফিন সরকারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এবার সিলেটের ব্যবসায়ীদের কঠোর হুঁশিয়ারি

আপডেট সময় : ০৪:৩৫:১৬ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫