সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

জিন্দাবাজার থেকে ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২১:৪২ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ ৭৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

ওরা তিনজন এখন কারাগারে। জিন্দাবাজারের একটি রেস্টুরেন্ট থেকে তাদের গ্রেপ্তার করে কোতোয়ালী মডেল থানাপুলিশ।

শনিবার (১৮ অক্টোবর) তাদের আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়। তাদের অপরাধ, তারা পেশাদার ছিনতাইকারী।

তারা হলেন কুমিল্লার বুড়িচং থানার রামচন্দ্রপুর গ্রামের জাফর উল্লাহ ও আয়মান বেগমের ছেলে আবির আহমেদ বিজয় ওরফে আরজু (২৪), সিলেটের ফেঞ্চুগঞ্জ থানার মাইজগাঁও ইউনিয়নের নূরপুর গ্রামের আলা উদ্দিন মিয়া ও আলেয়া বেগমের ছেলে পাভেল আহমদ (২৪) ও সুনামগঞ্জের ছাতক থানার হায়দারপুর গ্রামের আনসার উদ্দিন ও মোছা. উাহিমা আক্তারের ছেলে মো. জাহেদ (২৩)।

পুলিশ জানায়, শনিবার ভোর সোয়া ৫টার দিকে তারা বন্দরবজারের মধুবন মার্কেটের সামনা থেকে জনৈক মো. হৃদয় আহমদ সাগরের (২০) মোবাইল সেট ও নগদ টাকা ছিনতাই করে।

সাগর কোতোয়ালী থানাপুলিশের সাহায্য চাইলে একটি টিম জিন্দাবাজারের পানসি রেস্টুরেন্টের ভেতরে অভিযান চালিয়ে ওই তিন ছিনতাইকারীকে সনাক্ত ও গ্রেপ্তার করে।

তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় অভিযোগ (নং ৪০/১৮/১০/২৫) দায়ের করে তিনজনকে আদালতে সোপর্দ করে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছে আদালত সূত্র।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জিন্দাবাজার থেকে ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:২১:৪২ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫