সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

সিলেটে ফেঞ্চুগঞ্জের পল্লী বিদ্যুতে অগ্নিকাণ্ড, অন্ধকারে পাঁচ উপজেলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫ ৮১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

ফেঞ্চুগঞ্জের পল্লী বিদ্যুতের কন্ট্রোল রুমে দেখা দেয় ভয়াবহ অগ্নিকাণ্ড। মুহূর্তেই অন্ধকারে ডুবে যায় আশপাশের পাঁচ উপজেলা। আতঙ্ক আর দুর্ভোগে রাত কাটায় হাজারো মানুষ।

সিলেটের ফেঞ্চুগঞ্জে পল্লী বিদ্যুতের সুইচিং কন্ট্রোল রুমে বৃহস্পতিবার দিবাগত রাতে হঠাৎ ভয়াবহ আগুন লাগে, যার জেরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে আশপাশের পাঁচটি উপজেলা।

জানা গেছে, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত ১২টার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার পালবাড়ী এলাকায় অবস্থিত পল্লী বিদ্যুতের কন্ট্রোল রুমে আগুনের সূত্রপাত ঘটে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও রুমের গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি পুড়ে যায়। এ কারণে ফেঞ্চুগঞ্জ উপজেলা সম্পূর্ণ এবং ওসমানীনগর, রাজনগর, গোলাপগঞ্জ  ও বালাগঞ্জের আংশিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

ফেঞ্চুগঞ্জ পল্লী বিদ্যুৎ এরিয়া অফিসের এজিএম শামসুল ইসলাম জানান, ‘আগুন নিয়ন্ত্রণে এলেও অনেক যন্ত্রাংশ নষ্ট হয়ে গেছে। ফলে ফেঞ্চুগঞ্জের ৫ উপজেলা পুরোপুরি বিদ্যুৎহীন রয়েছে। এছাড়া ওসমানীনগর, রাজনগর, গোলাপগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার আংশিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর বাসিন্দারা দুর্ভোগে পড়েছেন। দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধারের চেষ্টা চলছে বলে জানানো হয়েছে কর্তৃপক্ষের পক্ষ থেকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে ফেঞ্চুগঞ্জের পল্লী বিদ্যুতে অগ্নিকাণ্ড, অন্ধকারে পাঁচ উপজেলা

আপডেট সময় : ০১:২৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫