সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

সিলেটে ইয়াবাসহ আটক ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৪:৫১ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ৮৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটে পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। রবিবার এয়ারপোর্ট থানাধীন বাদামবাগিচা ও সাহেবেরবাজার-ধোপাগুল সড়কের সৈয়দ মার্কেটের সামনে অভিযান চালিয়ে ওই দুই যুবককে আটক করা হয়। 

আটককৃতরা হলেন- সিলেট নগরীর বাদামবাগিচা উদয়ন ১৭/১ নম্বর বাসার মৃত এমরান আহমেদ শাহীনের ছেলে আবদুল আহাদ রনি (২৪) ও ধোপাগুল গ্রামের মৃত জমশেদ আলীর ছেলে সোহেল মিয়া (৩২)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপকমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, রবিবার সন্ধ্যা ৭টার দিকে বাদামবাগিচায় বেস্কিমকো গলির ভেতর থেকে ২০ পিস ইয়াবাসহ আবদুল আহাদ রনিকে আটক করা হয়।

অপরদিকে, রাত ৮টা ২০ মিনিটের দিকে সাহেবেরবাজার-ধোপাগুল সড়কের সৈয়দ মার্কেটের সামনে থেকে সোহেল মিয়াকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৪১ পিস ইয়াবা। 

আটককৃতদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান মোহাম্মদ সাইফুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে ইয়াবাসহ আটক ২

আপডেট সময় : ১২:৫৪:৫১ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫