সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল তিন শিশুর সিলেটে শুভ উপনয়ন-সংস্কার অনুষ্ঠান ১৯ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক সিসিকের প্রশাসককে স্মারক উপহার দিল ইউএস বাংলা  সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলারপ্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট জেলা হাসপাতাল অবশেষে আনুষ্ঠানিক অনুমোদন, থাকছে যেসব সুবিধা সিলেটে আসেনি সালমান শাহ’র মরদেহ, উত্তোলনের আদেশ জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি

চট্টগ্রামে দুই সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫ ৫৫ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি

বেসরকারি টেলিভিশন চ্যানেল এখন টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও ক্যামেরাপার্সন পারভেজের ওপর হামলায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন সিলেটে কর্মরত সাংবাদিকরা।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সিলেটের সভাপতি আশরাফুল কবিরের সভাপতিত্বে এবং সাকিব আহমদ মিঠুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, ইমজার সাবেক সভাপতি সংগ্রাম সিংহ, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন বদরুদ্দোজা বদর, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, টিভি ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশন এর সাবেক সভাপতি দীগেন সিংহ, সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আনিস রহমান, মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন, সিলেটের সদস্য সচিব এইচ এম শহীদুল ইসলামসহ আরও অনেকে।

এসময় সাংবাদিকরা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর হামলা ন্যাক্কার জনক একটি ঘটনা। সাংবাদিকদের উপর হামলা রাষ্ট্রে এটি নতুন কোন ঘটনা নয়। অতীতে ও এ ধরনের ঘটনা ঘটছে বর্তমানে তা চলমান আছে। কিন্ত এসব ঘটনা সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করলে দুর্বৃত্তরা কখনো কোন পেশাজীবি সাংবাদিকের উপর হামলার সাহস করতো না ।

বক্তারা আরো বলেন, দেশ ও সমাজে ঘটে যাওয়া সকল অনিয়ম তুলে ধরে সংবাদ প্রকাশ করায় সমাজের উশৃঙ্খল মানুষেরা এসব অপকর্ম করে বেড়াছে । এদেরকে শক্ত হাতে দমন করা রাষ্ট্রের কাজ। যত দ্রুত সম্ভব ঘটনার সাথে জড়িত সকলকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে বিচার নিশ্চিত করার আহবান জানান সাংবাদিক নেতৃবৃন্দ।

সিলেটের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও টেলিভিশন, পত্রিকা, অনলাইন ও মাল্টিমিডিয়ায় কর্মরত সিনিয়র সাংবাদিক প্রতিনিধিরা অংশ নেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, এখন টেলিভিশনের ব্যুরো প্রধান ও সিনিয়র রিপোর্টার গোলজার আহমেদ, ইমজার সাবেক সভাপতি সজল ছত্রী, ইমজারসহ সভাপতি এস আলম আলমগীর, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের রানা মজুমদার বাপ্পী, মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের আহবায়ক মাসুদ আহমেদ রনি, সিলেট সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বিপ্লব পাল, যমুনা টেলিভিশনের রিপোর্টার নাবিল হোসেন, এখন টেলিভিশনের রিপোর্টার সন্দীপন শুভ, সময় টেলিভিশনের রিপোর্টার অপু বনিক, ষ্টার নিউজের মাহবুব হাসান সানি, নয়াদিগন্তের মাল্টিমিডিয়া রিপোর্টার মহসিন রনি, ইমজা নিউজের ষ্টাফ রিপোর্টার নয়ন সরকার, ডিবিসি নিউজের ষ্টাফ রিপোর্টার তাওহীদুর রহমান শাহ, আজকের পত্রিকার প্রতিনিধি লবীব আহমেদ, এখন টেলিভিশনের সিনিয়র ভিডিও জার্নালিস্ট অনিল কুমার পাল, এখন টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট সেলিম মিয়া, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট মোজ্জামেল হক, বাংলাভিশনের ভিডিও জার্নালিস্ট আজমল আলী, ইমজা নিউজের ক্যামেরাপার্সন বিশাল দে বৃত্ত, সাংবাদিক জয়নাল আবেদিন, নাজিব আহমেদ, আরমান আহমেদ, আরিফ আহমেদ প্রমুখ।

উল্লেখ্য গেলো রবিবার চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হন এখন টেলিভিশনের  চট্টগ্রাম ব্যুরোর প্রধান হোসাইন জিয়াদ ও ক্যামেরাপারসন মো. পারভেজ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে দুই সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন

আপডেট সময় : ০২:৫২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫