সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

সিলেট জকিগঞ্জে দুলাভাই হত্যাকাণ্ডে শ্যালক আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫১:০৬ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫ ১০৮ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

সিলেটের জকিগঞ্জে মুদি ব্যবসায়ী নোমান উদ্দিন হত্যা মামলায় চাঞ্চল্যকর মোড় নিয়েছে তদন্ত। পুলিশ নিহতের শ্যালক হানিফ আহমদ সুমনকে আটক করেছে। তিনি উপজেলার ঘেচুয়া গ্রামের বাসিন্দা।

জানা গেছে, নিখোঁজের তিনদিন পর গত বুধবার (২ অক্টোবর) বিকেলে শায়লা স্মৃতি হাসপাতালের পেছনের একটি ধানক্ষেত থেকে নোমান উদ্দিনের লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। নিহত নোমান কালিগঞ্জ বাজারে মুদি দোকান চালাতেন। তিনি দীর্ঘদিন সৌদি আরবে প্রবাস জীবন শেষে দেশে ফিরে দুই বছর ধরে ব্যবসা করছিলেন।

পুলিশ জানায়, মামলার প্রাথমিক পর্যায়ে নিহতের স্ত্রী, দুই মেয়ে, শ্যালকসহ অন্তত ১০ জনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এসব জিজ্ঞাসাবাদের ভিত্তিতে হানিফ আহমদ সুমনকে থানায় নিয়ে আসা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার দাবি করে তাকে আটক দেখানো হয় এবং পরবর্তীতে আদালতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা এ ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে সন্দেহ প্রকাশ করছেন। তাদের অভিযোগ, নোমানের স্ত্রী মনোয়ারা বেগম, শ্যালক সুমনসহ পরিবারের কয়েকজন সদস্য হত্যার সঙ্গে জড়িত থাকতে পারেন। এলাকাবাসীর ভাষ্য মতে, ঘটনার পর নিহতের পরিবারের আচরণ ছিল রহস্যজনক। সিসি ক্যামেরা সরিয়ে ফেলা এবং লাশ উদ্ধারের সময় পরিবারের কাউকে থানায় না দেখা যাওয়ায় সন্দেহ আরও ঘনীভূত হয়েছে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘তদন্তের স্বার্থে একজনকে আটক করা হয়েছে। বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। গ্রেফতারকৃত হানিফ আহমদ সুমনকে অদালতে প্রেরন করা হয়েছে।’

উল্লেখ্য, নিহত নোমান উদ্দিন দীর্ঘদিন সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়ে দুই বছর আগে দেশে ফিরে কালিগঞ্জ বাজারে মুদি ব্যবসা শুরু করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট জকিগঞ্জে দুলাভাই হত্যাকাণ্ডে শ্যালক আটক

আপডেট সময় : ১২:৫১:০৬ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫