সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

গোয়াইনঘাটে শেখ হাসিনার জন্মদিনে খাদ্য সামগ্রী বিতরণ করে দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৩:২৫ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ ৮০ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং চা-বাগান এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। তবে পরে রাতেই ওই কর্মসূচিতে জড়িত দুই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় মধ্য জাফলং ইউনিয়ন ছাত্রলীগ নেতা আইনুল হকের নেতৃত্বে ৪-৫ জন নেতাকর্মী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে স্থানীয় অসহায়দের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় ছাত্রলীগ নেতা ফাহমিদ আহমেদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কার্যক্রমের ছবি পোস্ট করেন।

রাত ১০টা ২০ মিনিটের দিকে রাধানগর বাজার এলাকা থেকে পুলিশ ফাহমিদ আহমেদ (১৮) ও জিয়াউর রহমান (২৫) নামের দুই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। পুলিশ জানায়, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে জিয়াউর রহমান গোয়াইনঘাট উপজেলার কাপাউড়া গ্রামের বাসিন্দা এবং সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা। অপরজন ফাহমিদ আহমেদ একই গ্রামের আব্দুল্লাহ আল মামুনের ছেলে ও স্থানীয় ছাত্রলীগের সক্রিয় কর্মী।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার ব্যক্তিদের বিষয়টি নিশ্চিত করে জানান,এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গোয়াইনঘাটে শেখ হাসিনার জন্মদিনে খাদ্য সামগ্রী বিতরণ করে দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার

আপডেট সময় : ০১:২৩:২৫ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫