সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

ওসমানীর পানির ট্যাংকির প্লাস্টার ধসে এক কর্মচারীর মৃত্যু,সহকর্মীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০১:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ ৮০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পানির ট্যাংকির প্লাস্টার ধসে এক কর্মচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ সহকর্মীরা প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

জানা যায়, সোমবার দুপুরে হাসপাতালের পুরাতন পানির ট্যাংকির এক অংশে হঠাৎ প্লাস্টারের একটি অংশ খসে পড়ে। এতে গুরুতর আহত হন হাসপাতালের এক কর্মচারী। সহকর্মীরা দ্রুত তাকে চিকিৎসার জন্য জরুরি বিভাগে নিলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শ্রমিকের নাম সুমন আহমদ (৪২)। তিনি নতুন বিল্ডিংয়ের ৩৬নং ওয়ার্ডের আউটসোর্সিংয়ের কর্মী ছিলেন।

ঘটনার পরপরই সহকর্মী ও অন্যান্য কর্মচারীরা হাসপাতাল প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন। তারা অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ তোলেন। পরে তারা হাসপাতালের সামনের সড়ক অবরোধ করে দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশের দাবি জানান।

অবরোধের কারণে বর্তমানে যানবাহন চলাচলের সমস্যা সৃষ্টি হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ওসমানীর পানির ট্যাংকির প্লাস্টার ধসে এক কর্মচারীর মৃত্যু,সহকর্মীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

আপডেট সময় : ১২:০১:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫