সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

সিলেট সীমান্তে ২ কোটি টাকার চালান জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪০:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ ৮০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেট সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন বিভিন্ন বিওপি থেকে পরিচালিত অভিযানে এসব মালামাল আটক করা হয়।

বিজিবি জানায়, নোয়াকোট, সংগ্রাম, তামাবিল, বিছনাকান্দি, কালাইরাগ, বাংলাবাজার, প্রতাপপুর, সোনালীচেলা ও উৎমা বিওপি কর্তৃক একযোগে অভিযান চালানো হয়। এসময় ভারতীয় স্মার্টফোন ডিসপ্লে, বিদেশি মদ, মহিষ, গরু, ভেড়া, ছাগল, চিনি, পেঁয়াজ, জিলেট ব্লেড, অলিভ ওয়েল, জিরা, ফুচকা, অরিও বিস্কুট, সাবান, শ্যাম্পুসহ বিপুল পরিমাণ মালামাল আটক করা হয়। পাশাপাশি বাংলাদেশ থেকে পাচারকালে বিপুল সংখ্যক টি-শার্ট, ট্রাউজার, লেডিস সোয়েটার ও শিং মাছ জব্দ করা হয়। এছাড়াও সীমান্ত এলাকায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনকারী নৌকাও আটক করা হয়।

আটককৃত চোরাচালানী মালামালের মোট মূল্য ধরা হয়েছে ২ কোটি ৩৮ লাখ ৮৭ হাজার ৬৫০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক জানান, সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট সীমান্তে ২ কোটি টাকার চালান জব্দ

আপডেট সময় : ০৮:৪০:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫