সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

৩৪ বছরে শিববাড়ীর মহামায়া পূজা কমিটি, সেজেছে নতুন সাজে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫ ৭৯ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি

আগামীকাল ২৮ সেপ্টেম্বর  মহাষষ্ঠীর মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শুরু হবে। ইতিমধ্যেই শুরু গেছে প্রত্যেক পূজা কমিটির ব্যস্ততা।

সিলেটের দক্ষিণ সুরমার ২৭ নং ওয়ার্ড গোটাটিকর, শিববাড়ী(মন্দির) এর ঐতিহ্যবাহী মহামায়া সার্বজনীন পূজা কমিটিও থেমে নেই। সিলেট মহানগর এর মধ্যে ঐতিহ্যবাহী এই কমিটি হাঁটি হাঁটি পা পা করে এবছর ৩৪  বছরে পদার্পণ করতে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় মহামায়া সার্বজনীন পূজা কমিটিও তাদের ৩৪ বছর পালন করতে যাচ্ছে বর্ণাঢ্য আয়োজনে।

৩৪ বছরে পদার্পণ উপলক্ষে মহামায়া পূজা কমিটি গত বছরের কমিটি বহাল রেখেছে এবারো। এতে সভাপতি পিনাক কর, সাধারণ সম্পাদক ঝলক দেব, অর্থ সম্পাদক-ঝলক চৌধুরীসহ একটি পূর্নাঙ্গ কমিটি গঠিত হয়েছে।

আগামীকাল রবিবার ২৮ সেপ্টেম্বর  মহাষষ্ঠীতে পূজা শুরু হবে। সপ্তমী, অষ্টমী, নবমী এর পর ২ অক্টোবর বিজয়াদশমী এর মধ্যে দিয়ে দুর্গোৎসব এর শেষ হবে।প্রতিবারের ন্যায় এবারো যাকজমক ভাবে অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে পূজা কমিটি। সপ্তমী, অষ্টমী ও নবমী তিন দিনই থাকবে সন্ধ্যা আরতি। এছাড়াও থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক।

মহামায়া পূজা কমিটির প্রতিবারের মত এবারো স্পন্সর হিসেবে রয়েছে  ফিজা এন্ড কোং (প্রাঃ) লিমিটেড ও বানথাই বিউটি সেলুন এন্ড ফিটনেস ক্রনিক।

মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে সিলেটভিউ২৪ডটকম, একাত্তরের কথা ও শেডো সিলেট। প্রতিবারের ন্যায় এবারো আমন্ত্রণপত্র এর ডিজাইন করেছেন ইপিএস এর কর্ণধার অরূপ বাউল।

মহামায়া কমিটির প্রচার সম্পাদক উত্তম কাব্য জানান, মহামায়া সার্বজনীন কমিটি ১৯৯১ সালে, বাংলা ১৩৯৯ বঙ্গাব্দে গঠিত হয়। ৩৩ বছর আগে গঠিত  হওয়া ওই কমিটির প্রথম সভাপতি ছিলেন পরিমল দে ও প্রথম সাধারণ সম্পাদক ছিলেন শৈলেশ কর। তারা কেউই এখন আর বেঁচে নেই। তবে অগ্রজদের হাতে গড়ে দিয়ে যাওয়া এই কমিটি আজ ৩৩ বছরে এসে পৌঁছেছে। তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানাই।

তিনি বলেন, এবার আমরা নতুন একটি অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছি সিলেটে এই প্রথম শত কন্ঠে শিশুদের চণ্ডীপাঠ । আমাদের শিব মন্দিরে অনুষ্ঠিত হবে। মহা সপ্তমীর দিন দুপুর ১২টায় চতুর্থ শ্রেণী থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করবে।

মহামায়া কমিটির সভাপতি পিনাক কর উনার নিজের ফেসবুক ওয়ালে লিখেন, “সনাতন ধর্মাবলম্বীদের প্রাণের উৎসব শারদীয় দুর্গোৎসব।আগামীকাল ষষ্ঠী পূজা দিয়ে শারদীয় দুর্গোৎসবের শুভ সূচনা। শ্রীশ্রী সর্বানন্দ ভৈরব গ্রীবা মহাপীঠরক্ষী (শিববাড়ি মন্দির) সেজেছে নতুন সাজে। আপনাদের ভালবাসায়, সহযোগিতায়, আশীর্বাদে শতবর্ষি এই মন্দিরে আমরা ৩৪ বছরে পূজা উদযাপন করতে যাচ্ছি। সবার নিমন্ত্রণ/দাওয়াত রইল স্বপরিবারে।”

তিনি আরো জানান, ৩৪ বছরের পথচলাটা এত মসৃণ ছিলনা।অনেক চড়াই উৎরাই পাড়ি দিয়ে আমরা আজ এই জায়গায় এসে পৌছেছি। এই দীর্ঘ পথচলায় ও বাইরে যারা আমাদের সাথে ছিলেন, আছেন ও যারা ধরাধাম থেকে বিদায় নিয়েছেন তাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই।এবার আমরা ৩৪ বছরের পদার্পণকে জাঁকজমক করে স্মরণীয় করে রাখতে চাই।

মহামায়া কমিটির সভাপতি পিনাক কর ও সাধারণ সম্পাদক ঝলক দেব মহামায়া সার্বজনীন পূজা কমিটির পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ৩৪ বছরের পদার্পণকে বর্ণিল করে তুলতে সবার সহযোগিতা ও পূজায় আমন্ত্রণ জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৩৪ বছরে শিববাড়ীর মহামায়া পূজা কমিটি, সেজেছে নতুন সাজে

আপডেট সময় : ০২:৪৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫