সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে সিলেটের সুধি-সমাজের মতবিনিময়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৮:০৪ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫ ৮১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :

সিলেটে ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহন চলাচল নিয়ে আবারও সিলেটের সুধি-সমাজের সাথে মতবিনিময় করেছেন সিলেট মহানগর পুলিশের নবনিযুক্ত কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী-পিপিএম।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ কমিশনার কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্টিত হয়। সভায় সিলেটের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় যারা বক্তব্য রেখেছেন, তাদের সবার কথা একই। সবাই ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। বলেছেন, এদের কারণে নগরীতে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। তাই তাদেরকে সিলেট মহানগরীতে চলতে দেওয়া যাবেনা। এ ক্ষেত্রে পুলিশের ভূমিকায় তারা সন্তোষ প্রকাশ এবং একাত্মতা ঘোষণা করেন।

এসময় সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, আমরা নগরবাসী আপনাদের সাথে আছি। বুধবার তারা বিভিন্ন যানবাহনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। এরপর আমরা খবর পেয়েছি, নগরীতে প্রচুর ব্যাটারিচালিত রিকশা নামানো হয়েছিল। তারা এত সাহস কোথায় পায়? এদের কঠোরভাবে প্রতিহত করতে হবে।

তিনি আরও বলেন, মোগলাবাজার এবং কানিশাইলে কয়েকজন গ্যারেজের মালিককে নিয়ে ইন্ধনদাতারা বৈঠক করেছেন বলে আমরা জেনেছি। তারা ব্যাটারিচালিত রিকশাচালকদে দারিদ্রতার সুযোগ নিয়ে তাদেরকে নান ধরনের উস্কানি দিচ্ছেন। আমরা আহ্বান জানাই, তাদের গ্রেপ্তার করুন, আইনের আওতায় নিয়ে আসুন।

সভায় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীসহ অন্যান্য রাজনৈতিক দল, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

সভায় উপস্থিত সুধি সমাজের কয়েকজন নিজেদের বক্তব্যে ব্যাটারিচালিত রিকশার ব্যাটারি চার্জের যে সুযোগ রয়েছে, কঠোর অভিযান চালিয়ে তা ধ্বংস করলে আর তারা রাজপথে নামার সুযোগই পাবেনা। তাই সেদিকে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

সভায় বক্তাদের প্রায় সবাই, গত কয়েকদিনের অভিযানের পর নগরীর চালচিত্র অনেকই পাল্টে গেছে বলেও মন্তব্য করেছেন। কেউ কেউ বলেছেন, ওসমানী ও রাগীব-রাবেয়া হাসপাতালের জরুরী বিভাগে খবর নিয়ে জানা গেছে, আগের তুলনায় তাদের ব্যস্ততা এ কয়েকদিন অনেকাংশেই হ্রাস পেয়েছে। এতে স্পষ্ট, ব্যাটারিচালিত রিকশা চলাচল না করায় ছোটোখাটো দুর্ঘটনা অনেকটাই কমেছে।

পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএমসহ অন্যান্য উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা অত্যন্ত মনোযোগ সহকারে সবার বক্তব্য শুনেন। তিনি পুলিশকে সমর্থন ও সহযোগীতা করায় সবাইকে ধন্যবাদ জানিয়ে অবৈধ যানবাহন ব্যবহার না করার সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে সিলেটের সুধি-সমাজের মতবিনিময়

আপডেট সময় : ০২:২৮:০৪ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫