সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

সিলেটে নগরবাসীর মনে ফিরে আসছে স্বস্তির নিঃশ্বাস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫ ৮৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটে অবৈধ যানবাহনের বিরুদ্ধে চলছে বিশেষ অভিযান। স্বস্তির নিঃশ্বাস ফেললেও ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের আন্দোলনের হুমকিতে আবারও নগরবাসীর মনে ফিরে আসছে অসহনীয় যানজট আর দুর্ঘটনায় পড়ার শঙ্কা। গত তিন দিন ধরে টানা অভিযানে প্রচুর ব্যাটারিচালিত রিকশা আটক ও অনেক যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ কয়েকদিন নগরীর যানজটও অনেকটা কমে এসেছে।

নেতৃস্থানীয় ব্যাটারিচালিত রিকশাচালকদের দাবি, অন্তত আগের মতো তাদের প্রধান প্রধান সড়কের বাইরে চলাচলের অনুমতি দেওয়া হউক। নইলে তাদের না খেয়ে মরতে হবে।

এদিকে বুধবার থেকে প্রশাসন আরও কঠোর ভূমিকায় মাঠে নেমেছে। সিলেট জেলা প্রশাসন, র‌্যাব-৯ ও পুলিশ মিলে নগরীর ব্যাটারিচালিত রিকশার গ্যারেজে অভিযান চালিয়ে মিটার ও চার্জিং পয়েন্ট জব্দ করার কাজ শুরু হয়েছে।

এ অবস্থায় আগামী শনিবার (২৭ সেপ্টেম্বর) একটি অভিন্ন ও সমন্বিত নীতিমালা চুড়ান্ত  করে বিআরটিএর অধীনে ঢাকাসহ সারাদেশে ব্যাটারিচালিত ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহনের নিবন্ধন ও চালকদের লাইসেন্স প্রদানের দাবিতে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে সিলেটেও মিছিল এবং সমাবেশ অনুষ্টিত হবে।

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখার সভাপতি আবু জাফর এবং সাধারণ সম্পাদক এবং রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ মহানগর কমিটির সভাপতি প্রণব জ্যোতি পাল এই কর্মসূচি সফলের জোরালো আহ্বান জানিয়েছেন।

প্রণব জ্যোতি পাল সম্প্রতি সাংবাদিকদের জানিয়েছেন হঠাৎ করে ৩৫/৪০ হাজার ব্যাটারিচালিত রিকশা চালককে বললেই মেট্রোপলিটন শহরের বাইরে রাখার উদ্যোগ বাস্তবায়ন কঠিন হবে। কারণ, এই চালকের উপর নির্ভর কবরছে আরও অন্তত দুই লাখ মানুষ। এতগুলো মানুষকে অভুক্ত রাখার বিষয়টি অমানিবক হবে।

তিনি জানান, যদি তেমন উদ্যোগ নেওয়া হয়ও, আমরা নিয়মতান্ত্রিক আন্দোলনে যাবো। তার ধরণ প্রসঙ্গে তিনি বলেন, আমরা স্মারকলিপি মানববন্ধনের মতো কর্মসূচি দিবো। এর বাইরে আর কি কি কর্মসুচি দেওা হবে তা সময়ই বলে দেবে বলেও মন্তব্য করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে নগরবাসীর মনে ফিরে আসছে স্বস্তির নিঃশ্বাস

আপডেট সময় : ০২:৩৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫