সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল তিন শিশুর সিলেটে শুভ উপনয়ন-সংস্কার অনুষ্ঠান ১৯ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক সিসিকের প্রশাসককে স্মারক উপহার দিল ইউএস বাংলা  সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলারপ্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট জেলা হাসপাতাল অবশেষে আনুষ্ঠানিক অনুমোদন, থাকছে যেসব সুবিধা সিলেটে আসেনি সালমান শাহ’র মরদেহ, উত্তোলনের আদেশ জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি

সিলেটে রিমান্ডে বিএনপি নেতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৩:১২ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ৬৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :

সিলেটে আলোচিত পাথর লুটকাণ্ডের জড়িত এবং কোম্পানীগঞ্জ উপজেলার বহিষ্কৃত বিএনপি নেতা সাহাব উদ্দিনের ১ দিনের রিমান্ড মন্জুর করেছে আদালত।

রবিবার (২১ সেপ্টেম্বর) তাকে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ আমলি আদালত-৭ এর বিচারক ধ্রুব জ্যোতি পালের আদালতে ৫ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার (২১ সেপ্টেম্বর) সাহাব উদ্দিনকে দুপুরে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ আমলি আদালতে তোলা হলে আদালত তাকে ১ দিনের রিমান্ড মন্জুর করেন। 

এর আগে শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে সিলেট নগরীর কুমারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। গ্রেফতারের পর রাতেই তাকে সিলেট কোতোয়ালী থানায় হস্তান্তর করে র‍্যাব। তার বিরুদ্ধে আলোচিত সাদা পাথর লুট ছাড়াও সাতটি মামলা রয়েছে বলেও জানায় র‌্যাব।

এদিকে গত ১১ আগস্ট রাতে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে সাহাব উদ্দিনের সব পদ স্থগিত করা হয়। বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চাঁদাবাজি, দখলবাজিসহ বিএনপির নীতি ও আদর্শ পরিপন্থি অনৈতিক কর্মকাণ্ড’-এ জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের দলীয় সব পদ স্থগিতের এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃত সাহাব উদ্দিন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। তিনি ভোলাগঞ্জ এলাকার মৃত আব্দুল বারীর ছেলে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে রিমান্ডে বিএনপি নেতা

আপডেট সময় : ১১:৪৩:১২ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫