সংবাদ শিরোনাম ::
চাঁদাবাজি মামলায় সিলেট মহানগর ছাত্রদল নেতা গ্রেফতার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:৩১:১২ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১০০ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :
চাঁদাবাজির মামলায় গ্রেফতার হয়েছেন সিলেট মহানগর ছাত্রদলের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ওই ছাত্রদল নেতা ফাহিম আহমদ। তিনি সিলেট মহানগর ছাত্রদলের ছাত্র বিষয়ক সম্পাদক এবং শামীমাবাদ আবাসিক এলাকার এস এম হানিফের ছেলে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকালে নগরীর শামীমাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ।
এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান, ২০২৩ সালে দায়েরকৃত একটি মামলায় ফাহিমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। সেই ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।






















