সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

রোগীর মৃ ত্যু তে সিলেটের ইবনে সিনা হাসপাতালে তুলকালাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫ ৯৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেট নগরের সোবহানীঘাটস্থ ইবনে সিনা হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে ভাঙচুর, হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকজন আহত হন।

জানা যায়, গত ৫ সেপ্টেম্বর সিলেট বিমানবন্দর সড়কে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন গোলাপগঞ্জ উপজেলার ফুলসাইন্দ মোকামটিলার যুবক তানিম আহমেদ। প্রথমে তাকে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ১২ দিন আগে ইবনে সিনার আইসিইউতে স্থানান্তর করা হয়। মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তানিমের স্বজনদের অভিযোগ—চিকিৎসকদের অবহেলা ও হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতেই তার মৃত্যু হয়েছে। এ সময় তারা হাসপাতালে ভাঙচুর ও স্টাফদের ওপর হামলার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে হাসপাতালের কর্মচারীরাও সংঘবদ্ধ হয়ে লাঠিসোটা নিয়ে রোগীর স্বজনদের ওপর পাল্টা হামলা চালায়। সংঘর্ষে নিহতের কয়েক স্বজন আহত হন। তাদের ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, দুই পক্ষের সংঘর্ষের পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রোগীর মৃ ত্যু তে সিলেটের ইবনে সিনা হাসপাতালে তুলকালাম

আপডেট সময় : ০১:২৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫