সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

সিলেট পুলিশের চেকপোস্টে আটক ৮, বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৮:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ ৮১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :

সিলেটে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে ৮ জনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য। সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের বড়ফৌদ এলাকায় এ চেকপোস্ট বসায় জালালাবাদ থানাপুলিশ। 

আটককৃতদের আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে বলে মঙ্গলবার সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) জানিয়েছে। 

এসএমপি সূত্র জানায়, সোমবার বেলা দেড়টার জালালাবাদ থানার এসআই রাজিত রায়ের নেতৃত্বে বড়ফৌদ এলাকায় চেকপোস্ট বসিয়ে সিএনজিচালিত একটি অনটেস্ট (নাম্বার প্লেটবিহীন) অটোরিকশা আটক করা হয়। এসময় অটোরিকশা থেকে চারব্যক্তিকে আটক ও ১ লাখ ৫২ হাজার ৪৬০ টাকা মূল্যের ভারতীয় চকলেট জব্দ করা হয়। চোরাচালানে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করে পুলিশ। 

আটককৃতরা হলেন- সিলেটের গোয়াইনঘাট উপজেলার ভিতরগুল গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে ইসমাইল আলী (৩০), একই গ্রামের মনির উদ্দিনের ছেলে তিতাস রহমান (২০), একই উপজেলার দমদমা হাওড় এলাকার মৃত আবদুর রহমানের ছেলে নোমান মিয়া (৪১), বগাইয়াহাওড় গ্রামের মৃত ইদ্রিছ আলীর ছেলে জামাল মিয়া (৩৫)।

এদিকে, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে বড়ফৌদ এলাকায় চেকপোস্ট পরিচালনা করে শিবেরবাজার ফাঁড়ি। ফাঁড়ির ইনচার্জ এসআই মুশফিকুর রহমানের নেতৃত্বে অভিযানে একটি হাইয়েস গাড়িসহ ৪ জনকে আটক করা হয়। হাইয়েস মাইক্রোবাস থেকে উদ্ধার করা হয় ভারতীয় চকলেট ও মদ। উদ্ধারকৃত ভারতীয় পণ্যের বাজার মূল্য ১১ লাখ ৭৭ হাজার ৩২০ টাকা।

আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার ধরমন্ডল গ্রামের মাসুক মিয়ার ছেলে ইমরান আহমদ (২৫), নরসিংদী জেলার মাধবদী থানার ছোট মাধবদী গ্রামের মোস্তাব আলী মুনের ছেলে মারুফ আহমদ (২৩), একই থানার বালুসাইর গ্রামের ইউসুফ আলীর ছেলে ফাহিম হোসেন তানভীর (২১) ও কান্দাপাড়া গ্রামের রুমান মিয়ার ছেলে নাদিম হোসেন (২৭)।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট পুলিশের চেকপোস্টে আটক ৮, বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

আপডেট সময় : ০৯:৪৮:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫