সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

অপরাধীদের গ্রেপ্তারের ব্যাপারে কোনো বৈষম্যের সুযোগ নেই-এসএমপি কমিশনার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫ ১২৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেট মহানগর পুলিশের কমিশনার ও অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম পিপিএম বলেছেন, ইতিমধ্যেই আকবরকে গ্রেপ্তারের উদ্যোগ নিয়েছে পুলিশ। অপরাধীদের গ্রেপ্তারের ব্যাপারে কোনো বৈষম্যের সুযোগ নেই।

তিনি বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকালে কোতোয়ালী মডেল থানার বন্দরবাজার ফাঁড়ির পুণঃনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, আকবরের কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ ছিল।

২০২০ সালের ১০ অক্টোবর রাতে সিলেট মহানগরীর আখালিয়া এলাকার যুবক রায়হান উদ্দিনকে তুলে নিয়ে এই বন্দরবাজার পুলিশ ফাঁড়িতেই নির্যাতন করা হয়। গুরুতর আহত অবস্থায় পরদিন সকাল সাড়ে ৭টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি জানাজানি হলে প্রতিবাদের ঝড় উঠে। পরে কানাইঘাটের ডোনা সীমান্তে ভারতীয় খাসিয়ারা পুলিশের বহিস্কৃত এসআই ও বন্দরবাজার ফাঁড়ির সাবেক ইনচার্জ আকবরকে ধরে বাংলাদেশী কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।

এরপর থেকে আকবর কারাগারেই ছিলেন। তবে  গত ১০ আগস্ট হঠাৎ উচ্চ আদালত তাকে জামিন দিলে পরদিন তিনি মুক্তি পান।

এই খবর জানাজানি হলে সিলেটজুড়ে আবারও প্রতিবাদের ঝড় উঠে। পরে ১৪ আগস্ট চেম্বার জজ জামিনের আদেশ বাতিল করেন এবং ১০ দিনের মধ্যে আকবরকে আত্মসমর্পনের নির্দেশ দেন।

তবে তা আর হয়নি। আকবর আত্মসমর্পন করেন নি। এমনকি, বৃহস্পতিবার রায়হান হত্যামালার শুনানীতেও তিনি উপস্থিত হন নি। চলছে তুমুল আলোচনা। জামিনে বেরিয়েই তিনি দেশ ছেড়ে পালিয়েছেন- এমনটাই ধারনা সংশ্লিষ্ট সব মহলের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অপরাধীদের গ্রেপ্তারের ব্যাপারে কোনো বৈষম্যের সুযোগ নেই-এসএমপি কমিশনার

আপডেট সময় : ০৩:১৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫