সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

সিলেটে সুন্দরবন কুরিয়ারে আটক ৩ – আন্ডারগার্মেন্টসের নিচে মাদক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৫:২২ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫ ২০৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সিলেট নগরীর জিন্দাবাজার এলাকায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফেনসিডিল পাঠাতে গিয়ে র‌্যাবের হাতে ধরা পড়েছে তিনজন মাদক চোরাকারবারি। কৌশল হিসেবে তারা বাচ্চাদের পায়জামা ও আন্ডারওয়্যারের ভেতরে মাদক লুকিয়ে পার্সেল করার চেষ্টা করছিল।

র‌্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৯ জুলাই রাত পৌন ১০টার দিকে সদর কোম্পানির একটি আভিযানিক দল অভিযান চালায় সিলেট নগরীর জিন্দাবাজার এলাকার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে। এ সময় তিনজন ব্যক্তি র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে, র‌্যাব সদস্যরা তাৎক্ষণিকভাবে তাদের আটক করে।

তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা মাদকের চালান পার্সেল করতে এসেছিল। পরে উপস্থিত সাক্ষীদের সামনে ধৃত ব্যক্তিদের দেখানো মতে তাদের সঙ্গে থাকা প্লাস্টিক বস্তার ভেতর আন্ডারওয়্যার ও বাচ্চাদের পায়জামায় বিশেষভাবে মোড়ানো অবস্থায় ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার কুশিয়ারা গ্রামের মো. মোতালিবের ছেলে মো. আরমান (৩৪), শাসনের বাগ গ্রামের মৃত মুজাম্মেল হোসেনের ছেলে মো. নাদিম মিয়া (৪১), মো. নান্নু মিয়ার ছেলে মো. ইমন (২৭)।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র‌্যাব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে সুন্দরবন কুরিয়ারে আটক ৩ – আন্ডারগার্মেন্টসের নিচে মাদক

আপডেট সময় : ০৫:২৫:২২ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫