সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

সিলেটে বাংলাদেশ-মার্কিন সেনাবাহিনীর যৌথ প্রশিক্ষণ- টাইগার লাইটনিং সম্পন্ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৩:২৩ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫ ১৬২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন বলেছেন, ‘টাইগার লাইটনিং শুধু একটি যৌথ সামরিক মহড়া নয়। এটি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পারিক সহযোগিতার প্রতীক। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিতে যৌথ উদ্যোগের প্রতিফলন এটি।

বুধবার সকালে সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্টে ‘কাউন্টার টেররিজম, শান্তিরক্ষা, জঙ্গলে অপারেশন, বিস্ফোরক’ বিষয়ে বাংলাদেশ ও ইউএস আর্মির যৌথ প্রশিক্ষণ ‘টাইগার লাইটনিং’ এর সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, ‘এই মহড়ার মাধ্যমে মার্কিন সেনারা বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষা অভিযানে প্রমাণিত দক্ষতার সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সর্বদা শীর্ষ তিন দেশের মধ্যে থাকে এবং মানের দিক থেকেও প্রথম সারিতে রয়েছে। বিভিন্ন মিশনে ১৮০০ নারী সদস্যও আছেন।

‘‎টাইগার লাইটনিং’ নামক এই যৌথ মহড়ার বিষয়ে তিনি আরও বলেন, ‘এটি একটি ধারাবাহিক মহড়ার অংশ। বর্তমানে চলমান টাইগার শার্ক মহড়ায় স্পেশাল ফোর্সের সাথে নৌবাহিনী অংশ নিচ্ছে। আর এ বছরের শেষে বিমান বাহিনীর সাথে অনুষ্ঠিত হবে প্যাসিফিক অ্যাঞ্জেল।

‘টাইগার লাইটনিং’ মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা-কমান্ডো ইউনিটের ১০০ জন ও ইউএস আর্মির অধীনস্ত নেভাদা ন্যশনাল গার্ডের ৬৬ জন সদস্য অংশ নেন।

সমাপনী অনুষ্ঠানে অতিথি ছিলেন, ১৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমান। শুরুতে স্বগত বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা-কমান্ডো ব্রিগেডের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল হাসান।

পরে অপারেশন টাইগার লাইটস প্রশিক্ষণের তথ্যচিত্র প্রদর্শন করা হয় ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। প্রশিক্ষণের অভিজ্ঞতা বর্ণনা করেন ইউএস’র মেজর উইস্টিসেন ও বাংলাদেশ সেনাবহিনীর মেজর মাহমুদুল হাসান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে বাংলাদেশ-মার্কিন সেনাবাহিনীর যৌথ প্রশিক্ষণ- টাইগার লাইটনিং সম্পন্ন

আপডেট সময় : ০৪:৫৩:২৩ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫