সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল তিন শিশুর সিলেটে শুভ উপনয়ন-সংস্কার অনুষ্ঠান ১৯ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক সিসিকের প্রশাসককে স্মারক উপহার দিল ইউএস বাংলা  সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলারপ্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট জেলা হাসপাতাল অবশেষে আনুষ্ঠানিক অনুমোদন, থাকছে যেসব সুবিধা সিলেটে আসেনি সালমান শাহ’র মরদেহ, উত্তোলনের আদেশ জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি

পাকিস্তান আমলে এবং আওয়ামী লীগ আমলেও সিলেটকে ঠকানো হয়েছে : সিলেটে নাহিদ ইসলাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫ ৮৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, পাকিস্তান আমলে এবং আওয়ামী লীগ আমলেও সিলেটকে ঠকানো হয়েছে। সিলেটে গ্যাসসহ প্রাকৃতিক সম্পদ থেকে ঠকানো হয়েছে। ১৯৪৭ সালে দেশভাগের সময় এই বাংলার পক্ষে দাঁড়িয়েছে সিলেট। কিন্তু তখন আমরা আমাদের পূর্ণ সিলেট পাইনি। আসামের সাথে সিলেটের বহু অংশ জুড়ে দেওয়া হয়েছে। এই পূর্ববঙ্গকে ঠকানো হয়েছে সেই বৃটিশ আমল থেকে।

শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় সিলেট কেন্দ্রিয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে তিনি  এসব কথা বলেন।

তিনি বলেন, সিলেট বাংলাদেশের আত্মপরিচয়। বহু জাতিগোষ্টির বসবাস এখানে। ১৯৪১, ১৯৭১ এমনকি জুলাই অভ্যত্থানে সিলেট বারবার রুখে দাঁড়িয়েছে। আমরা চাই বাংলাদেশ বহু সংস্কৃতির বহু ভাষার দেশ হবে- সিলেট তার অন্যতম প্রতীক।

জুলাই অভ্যুত্থানে সিলেটের প্রবাসীদের অবদান স্বীকার করে তিনি বলেন, সিলেটের প্রবাসীরা গণঅভ্যুত্থানে আমাদের পক্ষে দাঁড়িয়েছিলেন। আমরা তাদের ভুলবো না। এই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। আমরা চাই প্রবাসীরা বাংলাদেশের নীতি নির্ধারণের অংশ হবে।

তিনি বলেন, ঢাকা শহীদ মিনারে সমাবেশ থেকে জুলাই ঘোষণা পত্র ও জুলাই সনদ আমরা আদায় করে নেবো।

এনসিপির মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের সঞ্চালনায় এতে এনসিপির মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেন, এনসিপি কোন চাঁদাবাজাদের দল নয়। সন্ত্রাসীদের দল নয়। এনসিপি উঠে এসেছে সংকট থেকে। আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ করে এনসিপি ওঠে এসেছে।

তিনি বলেন, এতোদিন আমাদের দেশটা হয়েছে, বসুন্ধরার, প্রশাসনের, দেশটা হয়েছে আর্মিদের। আমাদের দেশটা জনগনের হয়ে ওঠেনি। আমরা আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, এনসিপির নেতৃত্বে ক্ষমতা জনতার হাতে ফিরিয়ে দেবো।

আমাদের সংকট এখনও শেষ হয়ে যায়নি উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের সুবিধাভোগীদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগের সুবিধা নিয়ে যারা লেখক হয়েছে, মিডিয়া খুলেছে তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে।

হাসনাত বলেন, আওয়ামী লীগ আর ফিরতে পরবে না। তবে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। চাঁদাবাজ ও দখলদার বাংলার মাটিতে আর থাকতে পারবে না।

এর আগে বিকেল সাড়ে ৫টায় সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্ট থেকে শুরু হয় এনসিপির পদযাত্রা। এতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেনসহ দলটির বেশ কয়েকজন কেন্দ্রিয় নেতা অংশ নেন। এছাড়াও দলটির হাজারও নেতাকর্মী এতে অংশ নেন। পদযাত্রায় ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’. ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’ এমন নানা শ্লোগানে মুখর হয়ে ওঠে সিলেটের রাজপথ।

আ.লীগের চ্যাপ্টার ক্লোজ করেই এনসিপি উঠে এসেছে: সিলেটে হাসনাত আব্দুল্লাহ

আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ করেই এনসিপি উঠে এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, এনসিপি উঠে এসেছে সংকট থেকে। সমস্যা সমাধান করেই এনসিপি উঠে এসেছে। ফ্যাসিবাদের কবর রচনা করে এনসিপি উঠে এসেছে।

শুক্রবার (২৫ জুলাই) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে সিলেটের শহীদ মিনারে এনসিপি আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আপনারা এনসিপির হাতকে শক্তিশালী করে তুলুন। আমরা আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, এনসিপির নেতৃত্বে ক্ষমতা আমরা জনতার হাতে তুলে দেবো। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, আমাদের সংকট এখনও শেষ হয়ে যায়নি। আমাদের সামনে লড়াই রয়েছে।

আওয়ামী লীগের প্রসঙ্গে তিনি বলেন, ইতোমধ্যে আওয়ামী লীগের একটা পক্ষ যারা আওয়ামী লীগের সুবিধা নিয়ে লেখক হয়েছে, সুবিধা নিয়ে অ্যাক্টিভিজম করেছে, যারা মিডিয়া খুলেছে তাদের প্রতি আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে।

আওয়ামী লীগ আবার বিভিন্নরূপে আমাদের সমাজে ফিরতে পারবে না, কিন্তু বিশৃঙ্খলা করার চেষ্টা করবে। তাদেরকে আমাদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, নতুন করে আবার দেখতে পাচ্ছি, আমাদের মুজিববাদের পাহারাদার দাঁড়িয়ে যাচ্ছে। তারা কথায় কথায় আমাদের বাংলা ছাড়তে বলছে। আমরা বলব, চাঁদাবাজ আর দখলদার, বাংলা নয় তাদের বাপ দাদার।

আমরা বিএনপি নয়, চা দা বা জ দে র বিরোধী : সিলেটে নাসির পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারী বলেছেন, ‘সিলেটবাসী প্রবাসে গিয়ে রক্তের উপরে দাড়িয়ে বাংলাদেশের চাকা সচল রেখেছে তাদের রক্তের মূল্য দিতে হবে। প্রিয় সিলেটবাসী, আমাদেরকে অনেকেই বলছে;- আমরা এন্টি বিএনপি পলিটিক্স করি। আমরা বিএনপির বিরোধী নই, আমরা খালেদা জিয়ার বিরোধী নই, আমরা তারেক রহমানের বিরোধী নই, আমরা জিয়াউর রহমানের বিরোধী নই তবে বাংলাদেশে আমরা চাদাবাজদের ঠাই দিবো না। বাংলাদেশে আমরা কোনো সিন্ডিকেটের ঠাই দিবো না। বাংলাদেশে আমরা কোনো সন্ত্রাসীদের ঠাই দিবো না।

শুক্রবার (২৫ জুলাই) বিকালে সিলেটের কেন্দ্রীয় শহিদ মিনারে এনসিপির জুলাই পদযাত্রা পরবর্তী পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরোও বলেন, ‘আগামীতে যদি ঐক্য হয়, আগামীতে যারা আমাদের সহযোদ্ধা হবেন তাদেরকে একটি শর্ত মেনে রাখতে হবে? বাংলাদেশে চাদাবাজি করা যাবে না, বাংলাদেশে সন্ত্রাস করা যাবে না, বাংলাদেশে সিন্ডিকেট করা যাবে না, বাংলাদেশের জনগনের রাজনীতি করতে হবে। শেষ কথা হলো:- আমরা প্রতিদিন রাজনৈতিক আড্ডা দেই চায়ের দোকানে বসে। সিলেটের মাটিতে চায়ের বাগান রয়েছে। কিন্তু প্রতিদিন সকালে যারা চা-পাতার কুঁড়ি তুলে তাদের কোনো মজুরি নাই। এনসিপি যদি সরকার গঠন করে তাহলে আমরা মালিকদেরকে যেভাবে দেবো চা শ্রমিকদেরকেও তাদের থেকে শেয়ার দেয়ার ব্যবস্থা করবো।

জুলাই ঘোষণাপত্রের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সিলেট আউলিয়াদের পণ্যভূমি, সিলেট ফুলতলী ছাহেবের পণ্যভূমি, সিলেট অসংখ্য আলেম-ওলামার পণ্যভূমি। এখানে আলিয়া মাদরাসা রয়েছে, এখানে কওমি মাদরাসা রয়েছে, বিভিন্ন তরিকার মাদরাসা রয়েছে, এখানে আমাদের নারী সমাজ রয়েছে। আমি জানি সিলেটের তরুণ যুবসমাজের রক্ত কতোটুকু টগবগ করছে। আগামী ৩ আগস্ট ঢাকায় জুলাই ঘোষণাপত্রের দাবিতে মহা সমাবেশ অনুষ্ঠিত হবে। সেই সমাবেশে শহীদদের রক্ত রক্ষার জন্য আহতদের অঙ্গহানী রক্ষার জন্য এবং আপনার জীবন রক্ষার জন্য আমরা একত্রিত হবো। আমরা সিলেটবাসী এই শহীদ মিনারে শহীদদের রক্তের কসমের উপর দাড়িয়ে হাত তুলে শপথ করলাম ৩ তারিখ ঢাকায় উপস্থিত হবো।

এনসিপি উত্তরাঞ্চলের মূখ্য সমন্বয়ক সারজিস আলমের পরিচালনায় সভায় বক্তব্য দেন এনসিপির মূখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী. মূখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক অর্পিতা দাশ, সিলেটের প্রধান সমন্বয়ক নাজিম উদ্দিন সাহান, সিলেটের মূখ্য নেতা ডা. এহতেশাম, কেন্দ্রীয় নেতা আবু বাকের মজুমদার, কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার জুনেদ আহমদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাকিস্তান আমলে এবং আওয়ামী লীগ আমলেও সিলেটকে ঠকানো হয়েছে : সিলেটে নাহিদ ইসলাম

আপডেট সময় : ০৪:৩৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫