সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

সিলেটে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫ ১১০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটের শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। শুক্রবার (৪ জুলাই) এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার সকালে শাহপরাণ থানার ওসির নেতৃত্বে মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই জামান ভূইয়া সঙ্গীয় ফোর্সসহ সিলেট-তামাবিল মহাসড়কের জালালাবাদ ক্যান্টনমেন্ট এলাকার প্রজাপতি গেট সংলগ্ন পাকা রাস্তার ওপর একটি সন্দেহজনক ডিআই পিকআপকে থামার সংকেত দেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক গাড়ি থামিয়ে দৌড়ে পালিয়ে যায়।

পরবর্তীতে গাড়ি তল্লাশি করে ৫৪ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে মোট ১ হাজার ৬২০ কেজি জিরা পাওয়া যায়, যার বাজারমূল্য আনুমানিক ১৬ লাখ ২০ হাজার টাকা। এছাড়া জব্দ করা হয় একটি নীল ও হলুদ রঙের টাটা ডিআই পিকআপ (রেজি নং- ঢাকা মেট্রো ন-২০-৮৯১৩), যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।

পালিয়ে যাওয়া চালকসহ জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় শাহপরাণ (রহঃ) থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির (এডিসি) মোহাম্মদ সাইফুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

আপডেট সময় : ০৩:২৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫