সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল তিন শিশুর সিলেটে শুভ উপনয়ন-সংস্কার অনুষ্ঠান ১৯ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক সিসিকের প্রশাসককে স্মারক উপহার দিল ইউএস বাংলা  সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলারপ্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট জেলা হাসপাতাল অবশেষে আনুষ্ঠানিক অনুমোদন, থাকছে যেসব সুবিধা সিলেটে আসেনি সালমান শাহ’র মরদেহ, উত্তোলনের আদেশ জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় দোকানকোটার দখল নিয়ে সংঘর্ষ,আহত-১৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫ ১৬৭ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিবেদক :

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পীরেরবাজারে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির  দু’পক্ষের  মধ্যে দোকান ও বসতঘর  দখল করাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত  ১৫ জন  আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (৫ জুলাই)  দুপুর সাড়ে  ১২টার দিকে গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের পীরেরবাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় ইটাচকি গ্রামের বাবুল মিয়া ও খলামাধব গ্রামের আলা উদ্দিনের পক্ষের লোকজনের মধ্যে ঘন্টাব্যাপী এ সংঘর্ষ হয়েছে।

জানা গেছে, আগে  উত্তপ্ত পরিস্থিতির  খবর পেয়ে বেলা সাড়ে  ১১টার দিকে  গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিল। পুলিশ পরিস্থিতি  নিয়ন্ত্রণ করে চলে যাওয়ার পর পরই আবারও  সংঘর্ষ জড়িয়ে পরে দু’পক্ষ।

উপজেলার টেংনাগুল গ্রামের জামাল মিয়া জানান, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে দীর্ঘ দিন থেকে আমাদের ১০ টি  দোকান ঘর জোরে দখল করে আছে আওয়ামী লীগের আলা উদ্দিন ও তার লোকজন।

তিনি বলেন, কোর্টের আদেশ পেয়ে আমরা দোকানে আসতেই আমাদের উপর হামলা চালায় তারা। তাদের হামালায় আমাদের পক্ষের ৫-৬ জন আহত হয়েছেন। আহতরা বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। সুস্থ হয়ে থানায়  মামলা দায়ের করবেন বলে জানান তিনি।

এ ঘটনার অভিযোগ অস্বীকার করে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলা উদ্দিনের ছেলে রুবেল আহমদ জানান, আমার চাচা আপ্তাব উদ্দিনসহ কয়েকজন দলিল মূলে ওই জায়গার বৈধ মালিক এবং দীর্ঘদিন ধরে এ জায়গা ভোগদখল করে আসছেন। গত কিছুদিন আগে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সিলেট এই জায়গার সত্ব সমাধানের জন্য উভয় পক্ষেকে উচ্চ আদালতে শরণাপন্ন হওয়ার জন্য আদেশ দেন।কিন্ত, এটা না করে বাবুল মিয়া পক্ষের লোকজন জোরে আমাদের দোকানে ও ঘরে সন্ত্রাসী হামলা চালায়। তাদের এই হামলায় আমাদের পক্ষের অন্তত ৮-১০ জন গুরুতর আহত হয়েছেন।আহতরা বর্তমানে সিলেট ওসমানী  হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার এসআই ও রুস্তমপুর ইউনিয়নের বিট অফিসার রকিব আহমেদ বলেন, স্থানীয় আওয়ামিলীগ ও বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত দুটি পক্ষের মধ্যে বাজারের দোকান ঘর নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে ১৪৪ ধারায় মামলার বেরিকেড  আদেশ হয়েছে। বাদী ও বিবাদীদের উত্তপ্ত পরিস্থিতির খবর পেয়ে ঘটনাস্থলে একদল পুলিশ  গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ এনেছিলাম। আমরা চলে আসার পরেই উভয় পক্ষ সংঘর্ষ জড়িয়ে পরে।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সরকার তোফায়েল আহমেদ  বলেন,শুনেছি পিরের বাজারের কয়েকটি  দোকানঘর নিয়ে  দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের পূর্বেই খবর পেয়ে পুলিশ  দ্রুত ঘটনাস্থলে  গিয়ে পরিস্থিতি  নিয়ন্ত্রণে এনেছিলেন। পুলিশ চলে আসার পরই দু’পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের  বেশ কয়েকজন আহত হয়েছেন  । বর্তমানে  এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। এ বিষয়ে  আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় দোকানকোটার দখল নিয়ে সংঘর্ষ,আহত-১৫

আপডেট সময় : ০২:১৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫