সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

সিলেটে লাঞ্চিত স্বেচ্ছাসেবক দল নেতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫ ১৭৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটে দলীয় নেতাকে ছিনতাইকারী সাজিয়ে নির্যাতনের ঘটনায় জাতীয়তাবাদী রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে। সাধারণ মানুষের মধ্যেও চলছে তুমুল আলোচনা সমালোচনা। এ অবস্থায় বিষয়টি তদন্ত করছে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল। এ ব্যাপারে খুব তাড়াতাড়ি একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে দলটির নির্ভরযোগ্য একটি সূত্র।

বুধবার সন্ধ্যায় নগরীর দর্শনদেউড়ি এলাকায় দলীয় নেতাকর্মীদের হাতে লাঞ্চিত হন সিলেট মহানগরীর বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এমদাদুল ইসলাম মিজান। তাকে শারীরিক নির্যাতন ও ন্যাড়া করে একটি ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এসবের কারণ অবশ্য জানা যায়নি।

তাকে আহত অবস্থায় উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখনো চিকিৎসাধীন।

রাজনৈতিক অঙ্গনে, বিশেষ করে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা বিষয়টিকে খুব একটি স্বাভাবিকভাবে নিচ্ছেন না।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতাকর্মী সাংবাদিকদের সাথে আলাপকালে আক্ষেপ প্রকাশ করেছেন। তাদের দাবি ঘটনার সুষ্ঠ তদন্ত হোক এবং দোষীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হউক।

এ ব্যাপারে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুল হক চৌধুরী বলেন, আমরা তদন্ত শুরু করেছি। এর বেশী কিছু না বলে কেবল জানিয়েছেন, বিষয়টি নিয়ে আমরা তদন্ত শেষে একটা প্রেসবিজ্ঞপ্তি পাঠাবো। এদিকে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর মোবাইলে কল দিলেও তিনি তা রিসিভ করেন নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে লাঞ্চিত স্বেচ্ছাসেবক দল নেতা

আপডেট সময় : ০৫:২৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫