সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

সিলেটে ডেঙ্গু-করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে : ১জনের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫ ১১৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটে স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ৩৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে।

বর্তমানে বিভাগটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫ জন ডেঙ্গু রোগী। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন ২ জন, হবিগঞ্জ সদর হাসপাতালেও ২ জন, আর লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন আরও ১ জন।

জেলাভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, সিলেট জেলায় শনাক্ত হয়েছেন ১০ জন ডেঙ্গু রোগী, হবিগঞ্জে ১৪ জন, সুনামগঞ্জে ৮ জন এবং মৌলভীবাজারে ৩ জন। তবে এখন পর্যন্ত ডেঙ্গুতে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এদিকে, করোনাভাইরাস পরিস্থিতিও ধীরে ধীরে উদ্বেগজনক হয়ে উঠছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪১টি নমুনা পরীক্ষায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত মোট ২৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে, যেখানে নমুনা পরীক্ষা করা হয়েছে মোট ৪২২ জনের।

বর্তমানে সিলেট বিভাগে আইসোলেশনে রয়েছেন ৩ জন করোনা রোগী। তাদের সকলকেই চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।

এদিকে, গেলো ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। এর আগে ২৮ জুন আরও একজনের মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২ জনে।

স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্ট সবাইকে ডেঙ্গু ও করোনা প্রতিরোধে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। বিশেষ করে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মাস্ক ব্যবহার, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সন্দেহজনক উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে ডেঙ্গু-করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে : ১জনের মৃত্যু

আপডেট সময় : ০৬:৩৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫