সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সরকারকে বেকায়দায় ফেলার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে: সিলেটে রুহুল কবির রিজভী সিলেট সীমান্তে উদ্ধার এয়ারগান-ওয়াকিসেটসহ প্রায় ২১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটে ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক মালিক- শ্রমিকদের আনন্দ মিছিল সিলেট লাক্কাতুরা চা-বাগান এলাকায় জুয়া খেলার অভিযোগে আটক ৫ সিলেট গোলাপগঞ্জে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সিলেট ১৫ লাখ টাকার ‘চোরাই পণ্য’ জব্দ সিলেট পৌঁছাল ওয়েস্ট ইন্ডিজ দল সিলেটে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেছেন দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি উস্কানি দিচ্ছে সিলেটের কোম্পানীগঞ্জ পুলিশের পৃথক অভিযানে ভারতীয় পণ্য ভারতীয় ঔষধসহ গ্রেফতার ২ সিলেটে গোয়াইনঘাট ও জৈন্তাপুরে ধ্বংস ২০ বোমা মেশিন, ৩০ নৌকা

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ২মানব পাচারকারী আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৩:১০ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫ ২১১ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি :

বুধবার (২ জুলাই) দুপুর ১২টার দিকে ২৮ বিজিবি বাগানবাড়ী বিওপির বিশেষ টহল দল সীমান্ত পিলার ১২২৮/এমপি এর কাছাকাছি ইদুকোনা এলাকা থেকে সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত হয়ে ভারতে পাচারকালে বাংলাদেশি ৪ নাগরিক ও ২পাচারকারীকে আটক করেছে বিজিবি।

আটক দুই মানব পাচারকারী হলেন- উপজেলার বোগলাবাজার ইউনিয়নের ইদুকোনা গ্রামের আবুল হোসেনের পুত্র ইমন হোসেন (২২), মৃত আব্দুল মালেকের পুত্র আবুল হোসেন (৫৫)।

পাচার হওয়া চারজন হলেন- মৃত মজিদ মোড়লের পুত্র নুর ইসলাম মোড়ল (২০), কুটি মিয়ার পুত্র লিটন মিয়া (৫০), মৃত জাফর মোল্লার পুত্র নজরুল ইসলাম (৪০) এবং মৃত সাইদুর রহমানের পুত্র শাহিন মিয়া (৩০)। এরা সবাই ফরিদপুর জেলার ভাঙা উপজেলার হাজরাকান্দি গ্রামের বাসিন্দা।

বিজিবি সূত্রে জানা যায়, আটক শাহিন মিয়া ইতিপূর্বে ভারতে অনুপ্রবেশ করছিলেন। কিন্তু সবাই একত্রে অনুপ্রবেশ করতে বুধবার দুপুরে শাহিনসহ ওই চারজন সীমান্তে জড়ো হন। তবে ভারতে অনুপ্রবেশকালে বিজিবি টহলদলের হাতে তাঁরা আটক হন। এ সময় পাচারকারী চক্রের আরও এক সদস্য ইদুকোনা গ্রামের আবুল হোসেনের পুত্র আরমান হোসেন (২৫) পালিয়ে যায়।

বিজিবির জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়,  অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করে ৩-৪ মাস কাজ করে স্বদেশে ফিরতেন তাঁরা। অর্থের বিনিময়ে তাদের ভারতে পাচার করতো ওই চক্র।

আটককৃতদের দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তা।দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ২মানব পাচারকারী আটক

আপডেট সময় : ০৬:১৩:১০ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫