সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল তিন শিশুর সিলেটে শুভ উপনয়ন-সংস্কার অনুষ্ঠান ১৯ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক সিসিকের প্রশাসককে স্মারক উপহার দিল ইউএস বাংলা  সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলারপ্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট জেলা হাসপাতাল অবশেষে আনুষ্ঠানিক অনুমোদন, থাকছে যেসব সুবিধা সিলেটে আসেনি সালমান শাহ’র মরদেহ, উত্তোলনের আদেশ জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি

বিজিবির ক্যাম্প লুটপাট মামলার আসামিকে নিয়ে মতবিনিময় সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১০:০৩ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫ ১০৫ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে বুধবার জনসচেতনমূলক মতবিনিময় সভা করে বর্ডার গার্ডের সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। গত বছরের ৫ আগস্ট বিজিবি ক্যাম্প লুটপাট মামলার আসামি ও এ মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া (বর্তমানে জামিনে মুক্ত) আব্দুল জব্বার এবং জাফলং এলাকায় বিজিবির নামে চাঁদা উত্তোলনের দায়ে অভিযুক্ত আব্দুল মান্নান অংশ নেন। এতে স্থানীয় এলাকাসহ বিভিন্নভাবে বিতর্কের সৃষ্টি হয়।

বুধবার (২৫ জুন) দুপুরে জৈন্তাপুর রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল এন্ড কলেজে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ওই মতবিনিময় সভায় গত বছরের ৫ আগস্ট বিজিবি ক্যাম্প লুটপাট মামলার আসামি ও এ মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া (বর্তমানে জামিনে মুক্ত) আব্দুল জব্বার এবং জাফলং এলাকায় বিজিবির নামে চাঁদা উত্তোলনের দায়ে অভিযুক্ত আব্দুল মান্নান অংশ নেন।

সভার মধ্যখানে আব্দুল জব্বারকে নিয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক, সহকারী পরিচালক ও শ্রীপুর ক্যাম্প কমান্ডার মিলে অনেকক্ষণ একসাথে কথাবার্তা বলতে দেখা যায়। এছাড়া স্টেজেও বিজিবির সাথে বিতর্কিত এই দুই ব্যক্তিকে দেখা গিয়েছে।

এ ব্যপারে আব্দুল জব্বার বলেন, ‘আমাকে দাওয়াত দেয়া হয়েছে তাই আমি মতবিনিমন সভায় গিয়েছি। ক্যাম্প আমার এলাকায় হওয়ায় বিজিবির সবাই আমার পরিচিত। বিজিবির সিও, এডি ও ক্যাম্প কমান্ডারের সাথে পরিচিত হলাম।’ মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার উপর মামলা হয়েছে আমি জামিনে আছি।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, ‘মামলা হোক আর যাই হোক যাদের বিরুদ্ধে অভিযোগ আছে এমন বিতর্কিত ব্যক্তিদের আমাদের পাশে স্থান দেই না। ক্যাম্প কমান্ডার নতুন এসেছেন উনি আমার সাথে জব্বারকে পরিচয় করে দিয়েছেন।

তিনি বলেন, ‘আমি মনে করেছিলাম জব্বার কোন ডেকোরেটরের মালিক হবেন পরে বিষয়টি আমার নজরে আসে। তবে এটি আমাদের উচিত ছিলো বেরিফাই করার। এটি ইচ্ছাকৃত কোন ভুল নয়। আমি জানলে এটা কখনো হতো না। জব্বারের সাথে আমাদের যোগসাজসের কোন প্রশ্নই নেই বরং তার বিরুদ্ধে আমাদের কাছে আরো কিছু কমপ্লেইন আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিজিবির ক্যাম্প লুটপাট মামলার আসামিকে নিয়ে মতবিনিময় সভা

আপডেট সময় : ০২:১০:০৩ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫