সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

সিলেটে সেনাবাহিনীর উপর হামলা- জৈন্তাপুর উপজেলা বিএনপি’র সভাপতিসহ ৯ জন কারাগারে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫ ১২২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরে সেনাবাহিনীর সদস্যদের ওপর হামলার মামলায় জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদসহ ৯ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রবিবার (২৯ জুন) সকালে আসামিরা সিলেট জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। তবে শুনানি শেষে বিচারক শেখ আশফাকুর রহমান তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জানা যায়, রবিবার সকালে  সিলেটের জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেহপুর ইউনিয়নের উপর শ্যামপুর গ্রামের মৃত আহমদ আলীর পুত্র জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ (৬৫), চানঘাট গ্রামের মৃত আয়াতউল্লাহর ছেলে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ (৪৫), উপর শ্যামপুর গ্রামের মৃত সোনা মিরায় ছেলে ব্যবসায়ী জহির উদ্দিন (৫০), হেমু পাটপাড়া গ্রামের রফিক আহমেদ (লুদাই) হাজীর ছেলে ইসমাইল আহমদ (৪২), উপর শ্যামপুর গ্রামের মতলিব (৪৫), লামা শ্যামপুর গ্রামের রহমতুল্লাহর ছেলে আমির উদ্দিন (৪৫), শ্যামপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে মাসুক আহমেদ (৪২), দলইপাড়া গ্রামের সাইফুল্লাহর ছেলে  মো. আব্দুল্লাহ (৫০) উত্তর বাঘের খাল গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে আজিজুর রহমান (৫০)কে আদালতে তোলা হয়। তখন আসামিরা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক শেখ আশফাকুর রহমান তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী নিজাম উদ্দিন জানান, আসামিরা এর আগে উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন নিয়েছিলেন। সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় রবিবার তারা আদালতে হাজির হন। আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।

প্রসঙ্গত গত ২৭ মার্চ রাত ১২টার দিকে জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল ভারতীয় চোরাই মহিষ জব্দ করে। এসব চোরাই মহিষ ক্যাম্পে নিয়ে আসার পথে একদল লোক সেনাসদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে কয়েকজন সেনা সদস্য আহত হন। এসময় তাদের বহনকারী গাড়ি ভাঙচুর করা হয়।

ঘটনার পরদিন জৈন্তাপুর মডেল থানায় ৭০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে সেনাবাহিনীর উপর হামলা- জৈন্তাপুর উপজেলা বিএনপি’র সভাপতিসহ ৯ জন কারাগারে

আপডেট সময় : ০১:৪৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫