সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

বিশ্বনাথে চলন্ত গাড়ি থেকে যুবককে গুলি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫ ৪৩২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটের বিশ্বনাথে সিএনজিচালিত  চলন্ত অটোরিকশা থেকে এক যুববকে গুলি ছুঁড়েছে দুর্বৃত্তরা। এতে বাম হাতে গুলিবিদ্ধ হয়েছেন এক যুবক।

মঙ্গলবার (২৪ জুন) রাত ৯টার দিকে বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের লহরী ব্রীজ সংলগ্ন মাদরাসার পাশে এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম আজিজুর রহমান ওরফে আজিবুর (৪০)। তিনি দশঘর ইউনিয়নের নাচুনী গ্রামের মৃত ছিদ্দেক আলীর ছেলে। তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, ঘটনাস্থলের পাশে মাছ ধরার উদ্দেশ্যে নিজের জমি সেচ করাচ্ছিলেন আজিবুর। ঘটনার সময় কয়েকজন সহযোগী মিলে সড়কের পাশে বসে চা পান করছিলেন। অন্যরা ব্যস্ত ছিলেন মাছ ধরায়। এসময় একটি সিএনজি চালিত অটোরিকশা থেকে দুর্বত্তরা গুলি করে পালিয়ে যায়। এতে বাম হাতে গুলিবিদ্ধ হন আজিবুর। পরে থানাপুলিশকে ঘটনা অবগত করে তাকে সিলেট এমএমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

ভিকটিমের মৌখিক অভিযোগের ভিত্তিতে, তার গাড়ীতে করে আসা বাবুল আহমদ (৩৮) নামের এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে হেফাজতে নেয় পুলিশ। তিনি দশঘর গ্রামের মৃত চমক আলীর ছেলে।

আজিবুরের ভাষ্য, ‘আমরা পাঁঁচ ভাইয়ের মধ্যে চারজনই যুক্তরাজ্য প্রবাসী। দেশে আমি একা। আমার অনেক শত্রু  আছে। প্রতিপক্ষই আমাকে হত্যার উদ্দেশ্যে গুলি করেছে। সুস্থ হয়ে আমি সবার নাম প্রকাশ করবো।

বিশ্বনাথ থানার ওসি এনামুল হক চৌধুরী বলেন, চলন্ত গাড়ি থেকে ওই যুবককে গুলি করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিশ্বনাথে চলন্ত গাড়ি থেকে যুবককে গুলি

আপডেট সময় : ০৩:৩৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫