সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

মাদক ও চোরাচালান রোধে কঠোর অবস্থান,, সিলেটে ৬ মাসে জব্দ ২০০ কোটি টাকার চোরাই পণ্য

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩২:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫ ৪২৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি সীমান্তে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

এমন বাস্তবতায়, গত ছয় মাসে সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় ২০০ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি।

মঙ্গলবার (২৫ জুন) সিলেটের জৈন্তাপুর সীমান্তে স্থানীয়দের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিজিবি সিলেট সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, “সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখতে বিজিবি টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। মাদক ও অন্যান্য চোরাচালান রোধে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। পাশাপাশি পর্যটন এলাকায় পাথর লুটসহ অন্যান্য অপরাধ দমনে তৎপরতা চালিয়ে যাচ্ছে বিজিবি।

এর আগে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে জৈন্তাপুর সীমান্তে এক মতবিনিময় সভার আয়োজন করে বিজিবি। সভায় বিজিবির পাশাপাশি পুলিশ, উপজেলা প্রশাসন ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ যথেষ্ট নয়, স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।

সভা শেষে সীমান্তবর্তী সাধারণ মানুষের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়। এতে প্রায় ১ হাজার মানুষকে বিনামূল্যে মেডিকেল সেবা ও ঔষধ দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাদক ও চোরাচালান রোধে কঠোর অবস্থান,, সিলেটে ৬ মাসে জব্দ ২০০ কোটি টাকার চোরাই পণ্য

আপডেট সময় : ০২:৩২:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫