ঢাকা ০১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদেরসম্মিলিত সহযোগিতা জরুরি-সিসিক প্রশাসক হামে আক্রান্ত শিশুকে যা খাওয়াবেন পাকিস্তান ছাড়ল ইরানি প্রতিনিধিদল ‘হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে’ সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ হবিগঞ্জ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন , পরিবেশ বিপর্যয়ের শঙ্কা জরিমানা ২১ হাজার টাকা,ভোজ্য তেলের সরবরাহ নিশ্চিতে র‍্যাব-৯ এর অভিযান, সিলেটে আটক যানবাহন ছেড়ে দিবে পুলিশ, মহানগর এলাকায় যানবাহনগুলো চালানো যাবে না সিলেটে সংস্কৃতি-যাত্রার ৩০ বছর উদযাপন করলো ‘চারুবাক’

চাষনী পীরের টিলার বানর নিয়ে শঙ্কা,খাদ্যাভাবে আক্রান্ত করছে পাশের বাসিন্দাদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১০:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫ ৭৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটের আম্বরখানা এলাকার গোয়াইটুলায় হযরত চাষনী পীর (রঃ) এর মাজারের টিলার গাছগাছালিতে কয়েকশো বানরের বসবাস। স্থানীয়দের কাছে এটি ‘বানরের টিলা’ নামে পরিচিত। প্রতিদিন এখানে মাজার দর্শনের পাশাপাশি বানর দেখতেও আসেন অসংখ্য পর্যটক। তবে টিলার গাছ কেটে ফেলায় খাদ্যাভাবে মাঝে মাঝে হিংস্র হয়ে উঠে বানরেরা। আক্রান্ত করে আশপাশের বাসিন্দাদের। বানরদের রক্ষায় ও উপদ্রব নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ চাচ্ছেন সংশ্লিষ্টরা।

মাজারে বেড়াতে আসা দর্শনার্থী মটর-কলা-বিস্কুট বা জেলি যে যাই দিচ্ছেন বানানগুলো তা নিয়ে যাচ্ছে। বানরের এবস কার্যকলাপ দেখে বেশ আনন্দ পাচ্ছেন তার। মাজারের টিলার উপর গাগাছালিতে প্রায় চারশ বানরের বাস।

প্রতিদিন দূর দুরান্ত থেকে মাজার দর্শনের পাশাপাশি বানর দেখতেও আসছেন অসংখ্য পর্যটক। যে যার মত পাশের দোকান থেকে খাবার কিনে দিচ্ছেন। দর্শনার্থীদের হাত থেকে বানরেরা নিয়ে যাচ্ছে এসব খাবর। এমন সচরাচর দেখতে না পাওয়ায় বেশি আনন্দিত তারা।

চাষনী টিলার পাশেই দলদলি চা বাগান। এই বাগানেই ছিল বানরগুলোর আদি নিবাস। আশির দশকে চা বাগানের একাংশের বন কেটে গড়ে তোলা হয় আবাসন। ১৯৮৪ সালের শুরুর দিকে সেখানকার বানরগুলো এসে মাজার এলাকায় বসত গড়ে। সেই থেকে ওরা এখানেই রয়েছে।

স্থানীয় এলাকাবাসীর অভিযোগ বর্তমানে টিলা এলাকায় পর্যাপ্ত খাবার না পেয়ে প্রায়ি হিংস্র হয়ে উঠেছে বানরেরা। আক্রান্ত করছে আশপাশের বাসিন্দাদের। ঘরে ঢুকে ছিনিয়ে নিচ্ছে খাবার-কাপড়চোপড়। আক্রমণ করছে রাস্তা দিয়ে হেঁটে চলা লোকজনের ওপর।

হযরত চাষনী পীর মাজারের মোতয়ালী আব্দুর রব রউজ জানান, টিলা ও গাছপালা কেটে ঘরবাড়ি নির্মাণে খাদ্য ও আবাস সঙ্কটে পড়েছিল এখানকার বানরেরা। এছাড়া এখানে এদের পর্যাপ্ত খাবার নেই। পর্যটকদের দেওয়া খাবারের উপর এরা নির্ভরশীল। এছাড়া টিলার জায়গা অবৈধ দখল হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নিতে হবে।

ভূমিসন্তান বাংলাদেশের সমন্বয়ক মোহাম্মদ আশরাফুল কবীর, টিলার কয়েকশো বানর সংকটে আছে। আগের থেকে বানরের সংখ্যাও বেড়েছে। এছড়ার আশপাশের অনেক গাছগাছালি কেটে ফেলা হয়েছে। যার ফলে নানা উপদ্রবের শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এদের রক্ষায় সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি তার।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো.জাহাঙ্গীর আলম জানান, বিষয়টি আমরা অবগত হয়েছি। কিছুদিন আগে মাজার ভ্রমণ করেছি আমি। মাজারের টিলায় বানরের জন্য গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। মাজার কর্তৃপক্ষের সাথে কথা বলে গাছ রোপনের উদ্যোগসহ সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে বানরগুলো রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

এক একর ৭৮ শতক জায়গায় বিস্তৃত এই টিলা সিলেট সিটি করপোরেশনের ৫নং ওয়ার্ডের কলবাখানি এলাকায়। এখানে বাসকরা বানরগুলোর খাদ্য সংকট সমাধান ও নিরাপদ আবাসস্থলের দাবি সচেতন সমাজের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চাষনী পীরের টিলার বানর নিয়ে শঙ্কা,খাদ্যাভাবে আক্রান্ত করছে পাশের বাসিন্দাদের

আপডেট সময় : ০৪:১০:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫