সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা সিলেটে সংস্কার ও মেরামতের জন্য বিভিন্ন কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা সিলেট সিএনজি ফিলিং স্টেশন ও কনভার্সন ওয়ার্কশপ মালিকরা গ্যাসের চাপ স্বাভাবিক ও হয়রানি বন্ধের দাবি জানান শাবিপ্রবিতে  সাস্ট রিসার্চ সোসাইটির সভাপতি তামিম, সম্পাদক সিনজা

সিলেটে কাজ করতে সিটি কর্পোরেশনের এক কর্মচারী বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, আহত ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৯:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ১০৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেট ছড়ারপার এলাকায় কাজ করতে সিলেট সিটি কর্পোরেশনের এক কর্মচারী বিদ্যুৎস্পৃষ্টে মারা যান। সাথে থাকা আরও ২জন গুরুতর আহত হয়।

রবিবার (৯ আগস্ট) দুপুর আনুমানিক ১২টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত ওই যুবক নাইম (২০)। সে সিলেট মহানগরীর কোতোয়ালী থানার শেখঘাট ভাঙ্গাটিকরপাড়া এলাকার মুহিবুরের ছেলে। আহতরা হলেন- একই এলাকার ইলিয়াছ আলীর ছেলে অপু (১৯) এবং আল-আমিন।

জানা যায়, প্রতিদিনের মতো রবিবার (৯ আগস্ট) সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে কাজে বের হন কয়েকজন লেবার। এদিন মহানগরীর ছড়ারপার এলাকায় একটি জামে মসজিদের ছাদ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে যান চারজন লেবার। এ সময় তাদের সঙ্গে মসজিদ কমিটির ক্যাশিয়ারও উপস্থিত ছিলেন। পরিষ্কার-পরিচ্ছন্নতার একপর্যায়ে তিনজন লেবার মসজিদের ছাদের রোডসাইড অংশে কাজ করছিলেন। ওই স্থানে লম্বা ও বাঁকা কয়েকটি রড ছিল। কাজ করার সময় ওই রডের মাধ্যমে বিদ্যুৎস্পৃষ্ট হন তারা। 

এসময় ঘটনাস্থলেই নাইম মারা যান। এবং তার সাথে থাকা অন্য দুইজন অপু এবং আল-আমিন আহত হন। তাৎক্ষণিক স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। এসময় থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নাইমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগরীর কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির। তিনি বলেন, ‘এই ঘটনায় পরিবার তেকে কোনো অভিযোগ দায়ের করা হয় নি। অপমৃত্যুর মামলা দায়ের করা হবে এবং ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে কাজ করতে সিটি কর্পোরেশনের এক কর্মচারী বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, আহত ২

আপডেট সময় : ১১:০৯:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬