সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে এসএসসিতে শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, ফেল ৪১ দশমিক ৬৭ শতাংশ সিলেট দক্ষিণ সুরমার লালাবাজারে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ সিলেটে স্বামী উপপরিচালক ক্ষমতার কেন্দ্রে স্ত্রী! জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর দেশে প্রাইভেট টিউশন মহামারি আকার ধারণ করেছে: গণশিক্ষা প্রতিমন্ত্রী মাধবপুর ডিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার সিলেটে হামের উপসর্গে মৃত্যু ৩ সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেপ্তার হবিগঞ্জ মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ সিলেটে কাজ করতে সিটি কর্পোরেশনের এক কর্মচারী বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, আহত ২

সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমের জুলাই স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩০:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

আজ জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষ উপলক্ষে সিলেট নগরীর “জুলাই স্মৃতি স্তম্ভে” ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব আবুল কাহের চৌধুরী শামীম।

৫ আগস্ট ২০২৪ সালের নিরস্ত্র ছাত্র-জনতার সম্মিলিত প্রতিরোধের মুখে দীর্ঘদিনের বৈষম্যমূলক ও ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে এবং প্রবল গণরোষে ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। ঐতিহাসিক এই দিনটির স্মরণে আয়োজিত শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে জেলা পরিষদ প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম উপস্থিত গণমাধ্যমকর্মী ও সুধীজনের উদ্দেশ্যে বলেন,

“জুলাই গণ-অভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক, বৈষম্যহীন ও সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ে তুলতে এবং একই সঙ্গে মহান স্বাধীনতা যুদ্ধ ও গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্বপ্ন, আদর্শ ও আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে একযোগে কাজ করি।

এ সময়ে আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা, সহকারী প্রকৌশল কর্মকর্তা, উপ-সহকারী প্রকৌশল কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা এবং প্রশাসকের একান্ত সচিব আমিন উদ্দিন আহমেদ সহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

বার্তা প্রেরক

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমের জুলাই স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন

আপডেট সময় : ০৬:৩০:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬