সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে এসএসসিতে শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, ফেল ৪১ দশমিক ৬৭ শতাংশ সিলেট দক্ষিণ সুরমার লালাবাজারে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ সিলেটে স্বামী উপপরিচালক ক্ষমতার কেন্দ্রে স্ত্রী! জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর দেশে প্রাইভেট টিউশন মহামারি আকার ধারণ করেছে: গণশিক্ষা প্রতিমন্ত্রী মাধবপুর ডিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার সিলেটে হামের উপসর্গে মৃত্যু ৩ সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেপ্তার হবিগঞ্জ মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ সিলেটে কাজ করতে সিটি কর্পোরেশনের এক কর্মচারী বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, আহত ২

সিলেট পূর্ব শাপলাবাগে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

পর্যায়ক্রমে সব নাগরিক সমস্যার
সমাধান করা হবে

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জনগণের সমস্যার সমাধান করাই সিটি কর্পোরেশনের প্রধান দায়িত্ব। নগরীর প্রতিটি ওয়ার্ডের উন্নয়ন নিশ্চিত করতে আমরা ধারাবাহিকভাবে কাজ করছি। নাগরিকদের প্রয়োজন ও অগ্রাধিকার বিবেচনায় নিয়ে পর্যায়ক্রমে সব সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের পূর্ব শাপলাবাগ এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিসিক প্রশাসক বলেন, একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সড়ক, ড্রেন, আলোকায়নসহ নাগরিক সুবিধা সম্প্রসারণে সিটি কর্পোরেশন কাজ করছে। এলাকার যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়াই আমাদের লক্ষ্য। উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় জনগণের অংশগ্রহণ ও সহযোগিতা অব্যাহত থাকলে একটি সুন্দর, পরিকল্পিত ও জনবান্ধব নগর গড়ে তোলা সম্ভব হবে।

পূর্ব শাপলাবাগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পূর্ব শাপলাবাগ জামে মসজিদের সাবেক মোতওয়াল্লি মাহমুদ উস সামাদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন টিপু। ওয়ার্ড বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় বক্তব্য দেন কানাইঘাট ডিগ্রি কলেজের অধ্যাপক বশির আহমদ এবং পূর্ব শাপলাবাগ এলাকার মুরুব্বি শওকতুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন ৩২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জিয়াউর রহমান সুমন, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, জেলা বিএনপি নেতা ইজ্জাদ আহমদ, বিএনপি নেতা দীপক রায়, আলাউদ্দিন, রফিক আহমদ, শহীদ জিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক মাহবুব হোসেন, শামসুল হক, আব্দুল মালিক, আব্দুল কাদির, আজমল হোসেন আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট পূর্ব শাপলাবাগে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক

আপডেট সময় : ০১:৫৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬