সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ

সিলেটে ছেলে-মেয়েকে নিয়ে নিখোঁজ গৃহবধূ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৮:৩০ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটে ছেলে ও মেয়েসহ টানা ১০ দিন ধরে এক নারী রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় স্থানীয়ভাবে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

নিখোঁজ তিনজনকে উদ্ধারের লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই নারীর স্বামী আজাদ মিয়া।

নিখোঁজ তিনজন হলেন- দক্ষিণ সুরমার দক্ষিণ ভার্তখলা এলাকার আজাদ মিয়ার স্ত্রী জুলি বেগম (৩০), তার বড় মেয়ে ফাবিহাতুন নেছা ফাইজা (১৬) ও ছোট ছেলে আজান আহমদ (৩)।

ডায়েরির সূত্র ধরে জানা যায়, গত ২১ জুন রাতে স্বামীর অনুমতি ছাড়া দক্ষিণ সুরমার ভার্তখলার বাসা থেকে ছেলে ও মেয়েকে নিয়ে বেরিয়ে যান জুলি বেগম, যা সিসিটিভি ফুটেজের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে। এরপর সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

ভুক্তভোগী আজাদ মিয়া জিডিতে উল্লেখ করেছেন, স্ত্রীর সঙ্গে তার কোনো ঝগড়াঝাঁটি বা মনোমালিন্য ছিল না। নিখোঁজ জুলি বেগমের বাবার বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জে হলেও বর্তমানে তারা সিলেট নগরীর উপশহর এলাকার বাসিন্দা।

দক্ষিণ সুরমা থানার ওসি আশরাফুজ্জামান জানান, জিডির পর থেকে পুলিশ এ ব্যাপারে অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করছে এবং শিগগিরই তাদের সন্ধান মিলবে বলে আশা করা হচ্ছে।

জিডির তদন্তকারী কর্মকর্তা দক্ষিণ সুরমা থানার এসআই মো. মামুনুর রশীদ বলেন, ঘটনাটি বেশ রহস্যজনক মনে হচ্ছে এবং পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

তিনি আরও জানান, আজকেও নিখোঁজ জুলি বেগমের বাবার বাড়িতে গিয়ে কথা বলা হয়েছে এবং তারাও মেয়ে ও নাতি-নাতনিকে খোঁজাখুঁজি করছেন। এ নিখোঁজের ঘটনা নিয়ে দুই পরিবারের মধ্যে একাধিক বৈঠক হলেও এখন পর্যন্ত তাদের কোনো হদিস পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে ছেলে-মেয়েকে নিয়ে নিখোঁজ গৃহবধূ

আপডেট সময় : ০১:৩৮:৩০ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬