সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে বেসরকারি হাসপাতাল ও একটি হোটেলকে মোট ১৫ হাজার টাকা জরিমানা সিলেটের সেফওয়ে সিলগালা, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোক সতর্কবার্তা সিলেট র‌্যাবের অভিযানে পুলিশের টিয়ারগ্যাস গ্রেনেড উদ্ধার চীন রেললাইনকে ডুয়েলগেজ রেললাইনে রূপান্তর প্রকল্পে অর্থায়নে আগ্রহ সিলেট মহানগরীর বাদামবাগিচা এলাকা পরিদর্শনে (সিসিক)কাইয়ুম চৌধুরী সিলেটে নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ সারোয়ার সিলেটের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীকে বদলী কাষ্টঘর সুইপার কলোনিতে সিসিক প্রশাসক 🚔 সিলেট মেট্রোপলিটন পুলিশ এর অভিযানে ৩২ ঘন্টায় ১৩৯ জন গ্রেফতার এবং ট্রাফিক পুলিশের অভিযানে ২১৯ টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

মাধবপুরে ৮ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে বিনষ্ট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি :

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে জব্দ করা প্রায় ৮ লাখ টাকা মূল্যের ১০৩টি অবৈধ চায়না দুয়ারি (রিং) জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগ।

বুধবার (১ জুলাই) বিকেল ৩টায় উপজেলা অফিসার্স ক্লাবের পেছনের মাঠে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, একই দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাধবপুর জাল বাজারের একটি গুদাম থেকে ৬০টি চায়না দুয়ারি (রিং) জাল জব্দ করা হয়। এছাড়া পৃথক সময়ে হাওর এলাকায় পরিচালিত অভিযানে আরও ৪৩টি জাল উদ্ধার করা হয়। সব মিলিয়ে ১০৩টি জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা।

জব্দকৃত জালগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান ও উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হকের উপস্থিতিতে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, নিষিদ্ধ চায়না দুয়ারি (রিং) জাল ব্যবহার করে নির্বিচারে মাছ আহরণের ফলে দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ কারণে সরকার এ ধরনের জাল নিষিদ্ধ করেছে। তিনি বলেন, দেশীয় মাছের অস্তিত্ব রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জাল পোড়ানোর সময় উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক কায়েস আহমেদ সালমানসহ প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাধবপুরে ৮ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে বিনষ্ট

আপডেট সময় : ০২:০৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬