সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে বেসরকারি হাসপাতাল ও একটি হোটেলকে মোট ১৫ হাজার টাকা জরিমানা সিলেটের সেফওয়ে সিলগালা, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোক সতর্কবার্তা সিলেট র‌্যাবের অভিযানে পুলিশের টিয়ারগ্যাস গ্রেনেড উদ্ধার চীন রেললাইনকে ডুয়েলগেজ রেললাইনে রূপান্তর প্রকল্পে অর্থায়নে আগ্রহ সিলেট মহানগরীর বাদামবাগিচা এলাকা পরিদর্শনে (সিসিক)কাইয়ুম চৌধুরী সিলেটে নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ সারোয়ার সিলেটের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীকে বদলী কাষ্টঘর সুইপার কলোনিতে সিসিক প্রশাসক 🚔 সিলেট মেট্রোপলিটন পুলিশ এর অভিযানে ৩২ ঘন্টায় ১৩৯ জন গ্রেফতার এবং ট্রাফিক পুলিশের অভিযানে ২১৯ টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

সিলেট চোরাই পণ্য বালুর ট্রাক ও প্রাইভেট কারসহ আটক ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫২:৫৮ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ১০০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটে ভারতীয় মশলার বড় চালানসহ সাদিকুর রহমান (৩২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সঙ্গে চোরাই পণ্য পরিবহণের কাজে ব্যবহৃত একটি ট্রাক ও প্রাইভেট কারও আটক করা হয়।

সোমবার (৮ জুন) বিকালে বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, রবিবার (৭ জুন) বিকাল সাড়ে ৩টার দিকে জালালাবাদ থানার শিবেরবাজারের বটেরতল পয়েন্টের পাশে চেকপোস্ট চলাকালে ওই চালান, যানবাহন ও সাদিক আটক হয়েছে।

তিনি জালালাবাদ থানার নলকট এলাকার মৃত মছদ্দর আলী ও শহর বিবির ছেলে। পুলিশ জানায় এসময় চেকপোস্ট পরিচালনা করে বালু বোঝাই একটি ট্রাক তল্লাশি করে ৭৫ বস্তায় মোট ২ হাজর ২৫০ কেজি অবৈধ ভারতীয় জিরা উদ্ধারের পর জব্দ করা হয়। এই জিরার মোট বাজারমূল্য ধরা হয়েছে ১১ লাখ ২৫ হাজার টাকা।

এই মশলা বহনের কাজে ব্যবহৃত ট্রাক (রেজি. নং খুলনা মেট্রো-ট-১১-১১৯২) ও একটি প্রাইভেট কার (রেজি. নং ঢাকা মেট্রো-খ-১৩-০২১৩) আটক করা হয়েছে। এ ব্যাপারে বিশেষ ক্ষমতা আইনে মামলা (নং ৭/৭/৬/২৬) দায়ের করে সাদিককে আদালতে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের আইনের আওতায় আনতে তৎপরতা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট চোরাই পণ্য বালুর ট্রাক ও প্রাইভেট কারসহ আটক ১

আপডেট সময় : ০৪:৫২:৫৮ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬