ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদেরসম্মিলিত সহযোগিতা জরুরি-সিসিক প্রশাসক হামে আক্রান্ত শিশুকে যা খাওয়াবেন পাকিস্তান ছাড়ল ইরানি প্রতিনিধিদল ‘হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে’ সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ হবিগঞ্জ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন , পরিবেশ বিপর্যয়ের শঙ্কা জরিমানা ২১ হাজার টাকা,ভোজ্য তেলের সরবরাহ নিশ্চিতে র‍্যাব-৯ এর অভিযান, সিলেটে আটক যানবাহন ছেড়ে দিবে পুলিশ, মহানগর এলাকায় যানবাহনগুলো চালানো যাবে না সিলেটে সংস্কৃতি-যাত্রার ৩০ বছর উদযাপন করলো ‘চারুবাক’

জরিমানা ২১ হাজার টাকা,ভোজ্য তেলের সরবরাহ নিশ্চিতে র‍্যাব-৯ এর অভিযান,

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ১ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

ভোক্তা পর্যায়ে ভোজ্য তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ বাজারে একযোগে মনিটরিং জোরদার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। এসময় বিভিন্ন অনিয়মের দায়ে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল ২০২৬) র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মুনাফা ঠেকাতে সিলেট জেলা প্রশাসনের সহায়তায় সিলেট নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও বাণিজ্যিক এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এসময় চাল, ডাল, তেল, চিনি, সবজি, মাছ ও মাংসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যাচাই করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয়ের রসিদ, মূল্য তালিকা ও মজুদ পরিস্থিতি পর্যালোচনা করা হয়।

অভিযানে সিলেটের কালিঘাট বাজারে আমীন ব্রাদার্সের ভোজ্য তেলের তিনটি গোডাউন পরিদর্শন করা হয়। অবৈধভাবে তেল মজুদের অভিযোগে প্রতিষ্ঠানটিকে প্রথমবারের মতো সতর্ক করা হয়েছে।

অন্যদিকে, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার চৌধুরী বাজারে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় রঞ্জু (৪২) নামে এক ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া সুনামগঞ্জ সদর উপজেলার মধ্যবাজারস্থ সুরমা মার্কেটে ভোজ্য তেল সরবরাহে বিঘ্ন ঘটাতে সহায়তার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারায় শফিক ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

র‍্যাব-৯ জানিয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জরিমানা ২১ হাজার টাকা,ভোজ্য তেলের সরবরাহ নিশ্চিতে র‍্যাব-৯ এর অভিযান,

আপডেট সময় : ১০:৩৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬